Nov 12, 2025
প্রেস বিজ্ঞপ্তি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অমনিকেয়ার ডায়াগনিস্টিক লিমিটেডের
সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১২ নভেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে অমনিকেয়ার ডায়াগনিস্টিক লিমিটেডের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে বেলা আড়াইটায় এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব এবং অমনিকেয়ার ডায়াগনিস্টিক লিমিটেডের পক্ষে ডা. মো. ইমতিয়াজ উদ্দিন চুক্তিতে স্বাক্ষর করেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে এ সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. সোহেল রানা, সম্পাদক অধ্যাপক ড. আইরীন আক্তার এবং অন্যান্য সদস্যবৃন্দ, প্রক্টর এবং অমনিকেয়ার ডায়াগনিস্টিক লিমিটেড-এর সংশ্লিষ্ট ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।
এই সমঝোতা স্মারক চুক্তির আওতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা হ্রাসকৃত মূল্যে ডায়াগনিস্টিকসহ স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।
ড. মোহাম্মদ মহিউদ্দিন
পরিচালক (ভারপ্রাপ্ত)
- Geospatial Data Analysis and Management (Basic) শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
- নারী কাবাডি বিশ্বকাপ ২০২৫-এ বাংলাদেশ দলের ফিটনেস কোচ জাবি শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক সুজিত কুমার ব্যানার্জীকে উপাচার্যের অভিনন্দন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জাবি উপাচার্যের অভিনন্দন
- পিআরএলে যাওয়া কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান অফিসার সমিতির
- জাকসু নির্বাচন নিয়ে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের মন্তব্যের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- Institutionalizing Innovation, Technology Transfer and IP Protection: Role of Stakeholders at Jahangirnagar University শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ২০২৪ সালের ১৪, ১৫ ও ১৭ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের চলমান বিচার কার্যক্রমের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান
- জাবি উপাচার্যের সঙ্গে জাপানের জিসি মেডিক্যাল ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ