Jun 24, 2024
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৪ জুন ২০২৪।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ডি নথির ব্যবহার ও বাস্তবায়ন বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) ল্যাবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সমাজবিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগ, আইন অনুষদ এবং আইবিএ-জেইউ এর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক। প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) বলেন, ডি নথি বিষয়ে জানা এবং এর প্রয়োগ গুরুত্বপূর্ণ। প্রযুক্তি উন্নয়নের সাথে কর্মক্ষেত্রের সকল পুরাতন পদ্ধতি বদলে যাচ্ছে এবং মানুষ প্রযুক্তি উন্নয়নের সাথে নিজেদের সম্পৃক্ত করে নিচ্ছে। ডি নথি কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নিজেদেরকে আরও এগিয়ে নিতে পারবে। ডি নথির মাধ্যমে কাজ দ্রুত ও স্বচ্ছ হবে এবং জবাবদিহিতাও বাড়বে। এতে সর্বোপরি দেশ এগিয়ে যাবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদ, আইন অনুষদের ডিন তাপস কুমার দাস, ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) পরিচালক অধ্যাপক ড. কে এম জাহিদুল ইসলাম, আাইআইটি’র পরিচালক অধ্যাপক ড. এম শামীম কায়সার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক -অধ্যাপক ড. সৈয়দ হাফিজুর রহমান।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত
- Geoscience for Sustainable Development শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত
- ইউজিসি চেয়ারম্যান, সদস্য ও সংশ্লিষ্ট পরিচালকদের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা)-এর নেতৃত্বে প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
- ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস-এর প্রবেশিকা অনুষ্ঠান অনুষ্ঠিত
- আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু
- আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক লাভ ॥ উপাচার্যের অভিনন্দন
- আইবিএ-জেইউ এর কমিউনিক ক্লাবের উদ্যোগে ‘নেগোসিও ৩.০’-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত
- জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
- জুলাই'২৪ গণ-অভ্যুত্থান নিয়ে বিরূপ ও অনভিপ্রেত মন্তব্য করায় প্রত্নতত্ত্ব বিভাগের ৫৪-তম ব্যাচের শিক্ষার্থী শারাফাত শারিককে সাময়িকভাবে বহিষ্কার, মামলা দায়ের ও তদন্ত কমিটি গঠন
- `টাইগার রান’ শীর্ষক ম্যারাথন অনুষ্ঠিত ।। রাসেল মাহমুদ ও শ্যামলী দাস চ্যাম্পিয়ন