May 20, 2025
প্রেস বিজ্ঞপ্তি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২০ মে ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ বেলা চারটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এ সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. মাহবুব উল হক মজুমদার চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় দ্বিপাক্ষিক শিক্ষা-গবেষণা, সেমিনার, কর্মশালা ইত্যাদিতে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, এ চুক্তির ফলে দুই প্রতিষ্ঠানে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র প্রসারিত হবে। শিক্ষক-শিক্ষার্থীসহ গবেষকরা বিভিন্ন তথ্যসহ প্রয়োজনীয় বিষয় পারস্পরিক আদান-প্রদান করতে পারবেন।
অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এম. আর কবির, ফ্যাকাল্টি অব গ্র্যাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. মো. কবিরুল ইসলাম, এক্সটারনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. সৈয়দ মিজানুর রহমান, মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক লিজা শারমীন, অধ্যাপক ড. আলেয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- Digital Skills for Students শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সার্টিফিকেট প্রদান ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
- `Revisiting The July Uprising 2024: Documenting Memories Through an Oral History Archive’ শীর্ষক গবেষণা সেমিনার অনুষ্ঠিত
- Final Research Findings and Impacts of the World Bank Funded Resesrch Projects শীর্ষক ৩ দিনব্যাপী কর্মশালা শুরু
- উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম-এর যোগদান
- উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম-এর যোগদান
- জাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লেইসেস্টার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- জাবি উপাচার্য ও জাকসুর নেতৃবৃন্দের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
- Meet The Ambassador-Talking Diplomacy for Cooperation শীর্ষক আলোচনা অনুষ্ঠান
- AI Tools and Intelligent Workflows for Modern Research শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন