Oct 19, 2025
প্রেস বিজ্ঞপ্তি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বার্জার পেইন্টসের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৯ অক্টোবর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের এর সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে বেলা সাড়ে বারোটায় এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব এবং বার্জার পেইন্টসের পক্ষে ড. এ. এস. এম. ওবায়দুল্লাহ মাহমুদ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সভাপতি ড. মো. সাখাওয়াত হোসেন ও বিভাগীয় অন্যান্য শিক্ষক এবং সংশ্লিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
এই সমঝোতা স্মারক চুক্তির আওতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগ ও বার্জার পেইন্টস যৌথভাবে প্রাতিষ্ঠানিক সহযোগিতা, গবেষণা কার্যক্রম পরিচালনা, প্রশিক্ষণ, ইন্টার্নশিপসহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক কার্যক্রম পরিচালনা করবে। দ্বিপাক্ষিক শিক্ষা, গবেষণা এবং পারস্পরিক সহযোগিতায় উভয় প্রতিষ্ঠান এ চুক্তির ফলে লাভবান হবে।
ড. মোহাম্মদ মহিউদ্দিন
পরিচালক (ভারপ্রাপ্ত)
- Geospatial Data Analysis and Management (Basic) শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
- নারী কাবাডি বিশ্বকাপ ২০২৫-এ বাংলাদেশ দলের ফিটনেস কোচ জাবি শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক সুজিত কুমার ব্যানার্জীকে উপাচার্যের অভিনন্দন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জাবি উপাচার্যের অভিনন্দন
- পিআরএলে যাওয়া কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান অফিসার সমিতির
- জাকসু নির্বাচন নিয়ে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের মন্তব্যের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- Institutionalizing Innovation, Technology Transfer and IP Protection: Role of Stakeholders at Jahangirnagar University শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ২০২৪ সালের ১৪, ১৫ ও ১৭ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের চলমান বিচার কার্যক্রমের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান
- জাবি উপাচার্যের সঙ্গে জাপানের জিসি মেডিক্যাল ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ