Oct 26, 2025
প্রেস বিজ্ঞপ্তি
আফসানা করিম রাচি স্মৃতি সড়কের ফলক উন্মোচন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৬ অক্টোবর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের ৫৩তম ব্যাচের প্রয়াত শিক্ষার্থী আফসানা করিম রাচি’র স্মৃতি স্মরণে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেইট থেকে শহিদ মিনার পর্যন্ত সড়কের নামকরণ করা হয়েছে। আজ বেলা সাড়ে বারোটার দিকে দোয়া ও সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে এ সড়কের নাম ফলক উন্মোচন করা হয়।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, বিশ্ববিদ্যালয় থেকে ক্ষতিপূরণের জন্য সকল প্রস্তাব প্রত্যাখান করে মানবিকতার অসাধারণ উদাহরণ সৃষ্টি করেছে আফসানা করিম রাচি’র পরিবার এবং তাদের একমাত্র দাবি ছিলো যাতে আর এ রকমভাবে কোনো প্রাণ ঝরে না যায়। সন্তানের অভিভাবক হওয়ার বিশাল যোগ্যতার নজিরবিহীন উদাহরণ রাচি’র বাবা-মা। উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন রাচি’র বাবা-মা’র প্রতি সম্মান জানাচ্ছে। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে নিয়ন্ত্রণ ও নিয়ম-নীতির মধ্য দিয়ে অটোরিকশা চালু করার ব্যাপারেও সম্মতির কথা জানিয়েছে রাচি’র পরিবার। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানান উপাচার্য।
ফলক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, আফসানা করিম রাচি’র বাবা-মা, জাকসু'র সহ-সভাপতি আব্দুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, পরিবহন ও যোগাযোগ সম্পাদক তানভীর রহমানসহ জাকসু’র অন্যান্য নেতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থী ও রাচি’র পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- Geospatial Data Analysis and Management (Basic) শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
- নারী কাবাডি বিশ্বকাপ ২০২৫-এ বাংলাদেশ দলের ফিটনেস কোচ জাবি শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক সুজিত কুমার ব্যানার্জীকে উপাচার্যের অভিনন্দন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জাবি উপাচার্যের অভিনন্দন
- পিআরএলে যাওয়া কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান অফিসার সমিতির
- জাকসু নির্বাচন নিয়ে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের মন্তব্যের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- Institutionalizing Innovation, Technology Transfer and IP Protection: Role of Stakeholders at Jahangirnagar University শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ২০২৪ সালের ১৪, ১৫ ও ১৭ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের চলমান বিচার কার্যক্রমের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান
- জাবি উপাচার্যের সঙ্গে জাপানের জিসি মেডিক্যাল ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ