Oct 31, 2025
প্রেস বিজ্ঞপ্তি
'Digital Contents: Information, Risk and Ethics' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ৩০ অক্টোবর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে Media and Information Literacy Network Bangladesh (MILNetBD) এর সহযোগিতায় Digital Contents: Information, Risk and Ethics শীর্ষক সেমিনার আজ বেলা সাড়ে দশটায় ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মো. মফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, প্রযুক্তির কল্যাণে গবেষণা করা এখন সহজতর হয়েছে এবং বেশিরভাগ তথ্য আমাদের টেবিলে বসেই প্রযুক্তির মাধ্যমে সংগ্রহ করা সম্ভব। তিনি বলেন, এই যুগে উন্নতি ও সাফল্যের জন্য তথ্য প্রযুক্তির বিকল্প নেই। প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি। অধ্যাপক ড. মো. মফিজুর রহমান তাঁর বক্তব্যে বলেন, গণমাধ্যম, নীতি-নৈতিকতা, তথ্য বাছাই ও তথ্য প্রচারের প্রভাব ও প্রতিক্রিয়া তুলে ধরেন। তিনি, তথ্য ও অপতথ্য পার্থক্য বুঝতে গণমাধ্যম সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে
বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মিডিয়া এন্ড লিটারেসি ফোরাম জাবি’র সভাপতি ও ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. সাকিবা ইয়াসমিন। কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. সুকল্যাণ কুমার কুন্ডু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- Geospatial Data Analysis and Management (Basic) শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
- নারী কাবাডি বিশ্বকাপ ২০২৫-এ বাংলাদেশ দলের ফিটনেস কোচ জাবি শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক সুজিত কুমার ব্যানার্জীকে উপাচার্যের অভিনন্দন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জাবি উপাচার্যের অভিনন্দন
- পিআরএলে যাওয়া কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান অফিসার সমিতির
- জাকসু নির্বাচন নিয়ে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের মন্তব্যের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- Institutionalizing Innovation, Technology Transfer and IP Protection: Role of Stakeholders at Jahangirnagar University শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ২০২৪ সালের ১৪, ১৫ ও ১৭ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের চলমান বিচার কার্যক্রমের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান
- জাবি উপাচার্যের সঙ্গে জাপানের জিসি মেডিক্যাল ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ