Dec 01, 2025
প্রেস বিজ্ঞপ্তি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এর সমঝোতা স্মারক চুক্তি দ্বিতীয় মেয়াদে নবায়ন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০১ ডিসেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এর সমঝোতা স্মারক চুক্তি দ্বিতীয় মেয়াদে নবায়ন হয়েছে। সোমবার বেলা সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে নবায়নকৃত এ চুক্তি স্বাক্ষরিত হয়।
বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব এবং বিপসট-এর পক্ষে ডেপুটি কমান্ড্যান্ট বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজ মাহমুদ চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান, বিপসটের সিনিয়র ইন্সট্রাক্টর-১ কর্নেল কাজী নাদির হোসেন এবং লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. মুরাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষরকালে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব বলেন, এ চুক্তির আওতায় শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণের ক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বিপসট পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ বিপসটে'র বিভিন্ন প্রোগ্রামে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
বিপশট এর সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে উপাচার্যের পক্ষে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বিপসট-এর ডেপুটি কমান্ড্যান্ট, সিনিয়র ইনস্ট্রাকটর ও অন্যান্যদের স্বাগত ও ধন্যবাদ জানান। তিনি সারা বিশ্বে যুদ্ধ-বিগ্রহে লিপ্ত বিভিন্ন অঞ্চলে পিস কিপিং মিশন পরিচালনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় ও স্থিতিশীলতা ফিরিয়ে এনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে বিপশটের অনবদ্য ভূমিকার প্রসংশা করেন। বিপশটের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সম্পর্ক উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত লোক প্রশাসন, নৃবিজ্ঞান, এবং সরকার ও রাজনীতি বিভাগ, আইন অনুষদের আইন ও বিচার বিভাগ এবং কলা ও মানবিকী অনুষদের আন্তর্জাতিক সম্পর্ক এবং জানালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সুযোগ ও সম্ভাবনার বিষয়ে আলোকপাত করেন। জাতীয় পর্যায়ে উল্লিখিত বিভাগগুলোর সাথে বিপশটের দ্বিপাক্ষিক সেমিনার, ওয়ার্কসপ ও কনফারেন্স আয়োজনের মাধ্যমে এমওইউ স্বাক্ষরকে বাস্তবে রূপ দেবার সুযোগ ও সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিপসটের ডেপুটি কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ মাহমুদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে দ্বিতীয় মেয়াদে বিপসটের এই চুক্তি নবায়নের মধ্য দিয়ে একাডেমিক সহযোগিতার দিগন্ত কার্যকর করার বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ৯ এপ্রিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিপসটের প্রথম সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- পৃথিবীর সেরা ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান করে নেওয়া শিক্ষক-গবেষককে উপাচার্যের অভিনন্দন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব ও ডাক টিকিট প্রদর্শনী
- Publishing Scientific Research Paper in Q1, Q2, Q3/impact factor Journals/Scopus শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাস প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- জাবি শিক্ষার্থীদের নির্মিত শর্টফিল্ম ‘মানব’ চ্যাম্পিয়ন হওয়ায় উপাচার্যের অভিনন্দন
- জাবি শিক্ষার্থীদের নির্মিত শর্টফিল্ম ‘মানব’ চ্যাম্পিয়ন হওয়ায় উপাচার্যের অভিনন্দন
- ৪৯তম বিশেষ বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জাবির ৩৮ শিক্ষার্থীকে উপাচার্যের অভিনন্দন
- বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপাচার্যের শুভেচ্ছা ও শ্রদ্ধা
- উপ-উপাচার্য (শিক্ষা)-এর সঙ্গে কোরিয়া প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- আঞ্চলিক বৈচিত্র্য অনুযায়ী টেকসই কৃষি উন্নয়নে বাস্তব পরিকল্পনা গ্রহণ করা জরুরি -উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম