Jan 14, 2026
প্রেস বিজ্ঞপ্তি
সাবেক ৩ বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বই খুলেছে জাবি প্রশাসন \
বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক
-জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৪ জানুয়ারি ২০২৬
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বই খুলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোয়া একটায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তাঁর শোক বাণীতে স্বাক্ষরের মধ্য দিয়ে শোক বই সকলের জন্য উন্মুক্ত করেন।
উপাচার্য তাঁর শোক বাণীতে বলেন, বাংলাদেশের সাবেক ৩ বার নির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি গুরুত্বপূর্ণ একজন অভিভাবক ও রাষ্ট্রনায়ককে হারালো। স্বৈরাচার বিরোধী আন্দোলনে জনসাধারণের কাছ থেকে ‘আপোসহীন দেশনেত্রী’ উপাধি লাভ করা বেগম খালেদা জিয়ার মৃত্যু ইতিহাসের এক কিংবদন্তির প্রস্থান। এই শূন্যতা কোনো দিন পূরণ হবার নয়। তিনি ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। একজন সাধারণ গৃহবধূ থেকে সময়ের প্রয়োজনে হয়ে উঠেন কোটি কোটি মানুষের নেত্রী। বেগম খালেদা জিয়া স্বপ্নে আকাঙ্ক্ষায় উদার, গণতান্ত্রিক চেতনা লালন করেছেন। রাজনীতির পথ চলায় তিনি দেশ, মাটি ও মানুষের অধিকার আদায়ে অবিচল ছিলেন।
উপাচার্যের স্বাক্ষরের পর উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, মহিলা ক্লাবে সভানেত্রী ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক কামরুন নেছা খন্দকারসহ বিভিন্ন বিভাগের শিক্ষকগণ শোক বইয়ে স্বাক্ষর করেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- Korea-Bangladesh Libray ODA কনফারেন্সে যোগ দিতে জাবি উপাচার্য ৪ দিনের সফরে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তায় ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি (ডিআইএস) জাবি শাখার যাত্রা শুরু
- বাংলা বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত
- হিট উপ-প্রকল্পের আওতায় ২০ জন তরুণ গবেষকের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা
- জাবিতে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
- জাকসুর উদ্যোগে দুইদিনব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম উদ্বোধন
- Original Juridiction of the Highe Court Division: Company, Writ and Admiralty Frameworks শীর্ষক ক্যারিয়ার গাইডেন্স ও সেমিনার অনুষ্ঠিত
- Geospatial Data Analysis and Management (Basic) শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
- নারী কাবাডি বিশ্বকাপ ২০২৫-এ বাংলাদেশ দলের ফিটনেস কোচ জাবি শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক সুজিত কুমার ব্যানার্জীকে উপাচার্যের অভিনন্দন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত