Feb 05, 2026
প্রেস বিজ্ঞপ্তি
Institutionalizing Innovation, Technology Transfer and IP Protection: Role of Stakeholders at Jahangirnagar University শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে Institutionalizing Innovation, Technology Transfer and IP Protection: Role of Stakeholders at Jahangirnagar University শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে উপ-উপাচার্য (শিক্ষা) বলেন, বিশ্ববিদ্যালয় থেকে আমাদের উদ্ভাবিত গবেষণা ও প্রযুক্তি প্রাতিষ্ঠানিক স্বীকৃতির মধ্য দিয়ে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তাদের দোরগোড়ায় নিয়ে যেতে হবে। একই সাথে গবেষণা থেকে প্রাপ্ত ফলাফল বাণিজ্যিকীকরণের এবং প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য কাজ করতে হবে। এই সেমিনার আয়োজনের গবেষণার ফলাফল বাণিজ্যিকীকরণের ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতির কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়া কার্যকরী ভূমিকা রাখবে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ড. মাহবুব কবির, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন আবু সাঈদ মো. মুনতাকিমুল বারী চৌধুরী, টেকনোলজি ট্রান্সফার প্রকল্পের এসপিএম অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদুর রহমান, এএসপিএম আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রবিউল আলম, প্রজেক্ট মেম্বার ফার্মেসী বিভাগের অধ্যাপক মাসুম শাহরিয়ার, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- রাস্তার উন্নয়ন কাজ ও শহিদ হাবিবুর রহমান কবির সরণির ভিত্তি প্রস্তরের উদ্বোধন
- Soho Project এর ডিসেমিনেশন মিটিং ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগংয়ের এর সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউনিকো হসপিটালসের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত
- Geoscience for Sustainable Development শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত
- ইউজিসি চেয়ারম্যান, সদস্য ও সংশ্লিষ্ট পরিচালকদের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা)-এর নেতৃত্বে প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
- ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস-এর প্রবেশিকা অনুষ্ঠান অনুষ্ঠিত
- আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু
- আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক লাভ ॥ উপাচার্যের অভিনন্দন