Apr 28, 2026
প্রেস বিজ্ঞপ্তি
রসায়ন বিভাগে Masters Research Showcase শীর্ষক পোস্টার প্রেজেন্টশন অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৮ এপ্রিল ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে আজ বেলা এগারোটায় Masters Research Showcase শীর্ষক পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, ভালো গবেষণার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে র্যাঙ্কিংয়ে এগিয়ে নিতে রসায়ন বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলোর ন্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও এই পোস্টার প্রেজেন্টেশনের আয়োজন অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয়ে এরকম আয়োজন শিক্ষার্থীদের গবেষণা কাজে উৎসাহ দেওয়ার জন্য ইতিবাচক। এই আয়োজন থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা জ্ঞান চর্চার জন্য বিভিন্ন তথ্য পাবেন এবং বিশ্ববিদ্যালয়ে কি ধরনের গবেষণা হচ্ছে তা জানার সুযোগ পাবেন। অন্যান্য বিভাগও এই আয়োজনকে অনুসরণ করবেন বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মাহবুব কবির, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন, রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আরজু মিয়াসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২১জন থিসিস শিক্ষার্থী তাদের পোস্টার প্রেজেন্টেশন করেছেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- Digital Skills for Students শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সার্টিফিকেট প্রদান ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
- `Revisiting The July Uprising 2024: Documenting Memories Through an Oral History Archive’ শীর্ষক গবেষণা সেমিনার অনুষ্ঠিত
- Final Research Findings and Impacts of the World Bank Funded Resesrch Projects শীর্ষক ৩ দিনব্যাপী কর্মশালা শুরু
- উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম-এর যোগদান
- উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম-এর যোগদান
- জাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লেইসেস্টার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- জাবি উপাচার্য ও জাকসুর নেতৃবৃন্দের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
- Meet The Ambassador-Talking Diplomacy for Cooperation শীর্ষক আলোচনা অনুষ্ঠান
- AI Tools and Intelligent Workflows for Modern Research শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন