Jul 27, 2026
প্রেস বিজ্ঞপ্তি
আন্ত:বিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ চ্যাম্পিয়ন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৭ জুলাই ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ বাস্কেটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ ৫২-২৮ পয়েন্টে চারুকলা বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ স্কোর করেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ফাহিম তাজোয়ার শার্ফি। খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাস্কেটবল প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি এবং সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা। অনুষ্ঠানে শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক বেগম নাছরীনসহ উভয় বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন শারিরীক শিক্ষা অফিসের উপ-পরিচালক মো. আজমল আমীন।
ড. মোহাম্মদ মহিউদ্দিন
পরিচালক (ভারপ্রাপ্ত)
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত
- Geoscience for Sustainable Development শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত
- ইউজিসি চেয়ারম্যান, সদস্য ও সংশ্লিষ্ট পরিচালকদের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা)-এর নেতৃত্বে প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
- ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস-এর প্রবেশিকা অনুষ্ঠান অনুষ্ঠিত
- আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু
- আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক লাভ ॥ উপাচার্যের অভিনন্দন
- আইবিএ-জেইউ এর কমিউনিক ক্লাবের উদ্যোগে ‘নেগোসিও ৩.০’-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত
- জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
- জুলাই'২৪ গণ-অভ্যুত্থান নিয়ে বিরূপ ও অনভিপ্রেত মন্তব্য করায় প্রত্নতত্ত্ব বিভাগের ৫৪-তম ব্যাচের শিক্ষার্থী শারাফাত শারিককে সাময়িকভাবে বহিষ্কার, মামলা দায়ের ও তদন্ত কমিটি গঠন
- `টাইগার রান’ শীর্ষক ম্যারাথন অনুষ্ঠিত ।। রাসেল মাহমুদ ও শ্যামলী দাস চ্যাম্পিয়ন