Admission Notice

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

সাভার  ঢাকা  বাংলাদেশ

২০১২-২০১৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ছাত্র-ছাত্রী ভর্তির বিজ্ঞপ্তি

 ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে এবং স্নাতক প্রোগ্রামে বিভিন্ন ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগসমূহে ভর্তির জন্য নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীর কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা হচ্ছে। আবেদন টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে গ্রহণ করা হবে।

 আবেদনের সময় ১১-০৯-২০১২ সকাল ১০:০০ টা থেকে ০৩-১০-২০১২ রাত ১২: ০০ টা পর্যন্ত।

১.   বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা নিম্নরূপ ঃ

(ক)  ২০০৯ সাল এবং তার পরবর্তী বছরসমূহের মাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রী আবেদন করতে পারবে।

(খ)   মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৪র্থ বিষয় ধরে মোট জিপিএ গণনা করা হবে।

(গ)  জি.সি.ই: ২০০৭ সন থেকে তৎপরবর্তী সন পর্যন্ত ‘ও’লেভেল পরীক্ষায় অন্তত ৫ (পাঁচ)টি বিষয়ে এবং ২০১১ অথবা ২০১২ সনের ‘এ’লেভেল পরীক্ষায় অন্তত ২ (দুই)টি বিষয়ে উত্তীর্ণ ছাত্রছাত্রী ভর্তির জন্য আবেদন করতে পারবে। তাদের ‘ও’লেভেল এবং ‘এ’লেভেলের মোট ৭ (সাত)টি বিষয়ের মধ্যে ৪ (চার)টি বিষয়ে কমপক্ষে ‘বি’ গ্রেড ও ৩ (তিন)টি বিষয়ে কমপক্ষে ‘সি’ গ্রেড থাকতে হবে।

(ঘ)  উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় ২০১১ অথবা ২০১২ সনের গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ ছাত্রছাত্রীর বিভিন্ন বিষয়ে নিম্নবর্ণিত যোগ্যতা থাকতে হবে ঃ

 

ইউনিট/বিভাগের নাম মাধ্যমিক/সমমানের উচ্চমাধ্যমিক/ সমমানের পরীক্ষায় মোট প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় সংশ্লিষ্ট বিষয় বা বিষয়সমূহে প্রাপ্ত ন্যূনতম গ্রেড থাকা আবশ্যক
A-Unit (গাণিতিক পদার্থবিষয়ক অনুষদ)ঃ মাধ্যমিক উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৩.৫ পেতে হবে।
কম্পিউটার সায়েন্স এণ্ড ইঞ্জিনিয়ারিং মোট জিপিএ ৮.০০ পদার্থবিজ্ঞান এবং গণিতে এ গ্রেড। ইংরেজিতে বি গ্রেড । ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিতে আলাদাভাবে ০৭ নম্বর পেতে হবে।
গণিত মোট জিপিএ ৮.০০ গণিতে এ-(মাইনাস) গ্রেড। ভর্তি পরীক্ষায় গণিতে ০৭ নম্বর পেতে হবে।
পদার্থবিজ্ঞান মোট জিপিএ ৮.০০ পদার্থবিজ্ঞান এবং গণিতে এ-(মাইনাস) গ্রেড।
পরিবেশ বিজ্ঞান মোট জিপিএ ৮.০০ রসায়ন, পদার্থবিজ্ঞান, গণিত ও জীববিদ্যায় বি গ্রেড।
পরিসংখ্যান মোট জিপিএ ৮.০০ পরিসংখ্যান/গণিতে বি গ্রেড।
ভূতাত্ত্বিক বিজ্ঞান মোট জিপিএ ৮.০০ গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়নে এ-(মাইনাস) গ্রেড।
রসায়ন মোট জিপিএ ৮.০০ রসায়ন এবং গণিতে বি গ্রেড। ভর্তি পরীক্ষায় রসায়নে ০৭ নম্বর পেতে হবে।
উপরোক্ত বিভাগসমূহে ভর্তির ক্ষেত্রে ‘ও’লেভেল এবং ‘এ’লেভেলের ছাত্রছাত্রীর জন্য ১ এর (গ) শর্তাবলী প্রযোজ্য হবে।

 

B-Unit (সমাজবিজ্ঞান অনুষদ)ঃ মাধ্যমিক উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৩.৫ পেতে হবে।
অর্থনীতি (ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখা ঃমোট জিপিএ ৮.০০ (ক) গণিতে এবং বাংলা/ইংরেজিতেএ-(মাইনাস) গ্রেড ।  

 

 

ভর্তি পরীক্ষায় বাংলা এবং ইংরেজিতেআলাদাভাবে ০২ নম্বর এবং ভর্তিচ্ছুক

বিষয়ের প্রশ্নের অংশ থেকে কমপক্ষে ০৩ নম্বর পেতে হবে।

(খ) উচ্চমাধ্যমিক মানবিক শাখা ঃমোট জিপিএ ৭.০০ (খ) অর্থনীতি/গণিত এবং বাংলা/ইংরেজিতে এ-(মাইনাস) গ্রেড।
(গ) উচ্চমাধ্যমিক ব্যবসায় শিক্ষা ঃমোট জিপিএ ৭.৫ (গ) অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল/গণিত/ পরিসংখ্যান এবং বাংলা/ইংরেজিতে এ-(মাইনাস) গ্রেড।
(ঘ) উচ্চমাধ্যমিক অন্যান্য শাখা ঃমোট জিপিএ ৭.৫ (ঘ) অর্থনীতি/গণিত/পরিসংখ্যান এবংবাংলা/ইংরেজিতে এ-(মাইনাস)গ্রেড।
নগর ও অঞ্চল পরিকল্পনা (ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান/কৃষি শাখা ঃমোট জিপিএ ৮.০০ (ক) ইংরেজি ও গণিতে বি গ্রেড।  

 

 

 

ভর্তি পরীক্ষায় বাংলা এবং ইংরেজিতে

আলাদাভাবে ০২ নম্বর এবং ভর্তিচ্ছুক

বিষয়ের প্রশ্নের অংশ থেকে কমপক্ষে ০৩ নম্বর পেতে হবে।

(খ) উচ্চমাধ্যমিক মানবিক শাখা ঃমোট জিপিএ ৭.০০ (খ) ইংরেজি ও গণিতে বি গ্রেড ।
(গ) উচ্চমাধ্যমিক ব্যবসায় শিক্ষা ওঅন্যান্য শাখা ঃ মোট জিপিএ ৭.৫  (গ) ইংরেজি ও গণিতে বি গ্রেড ।
নৃবিজ্ঞান (ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান/কৃষি শাখা ঃমোট জিপিএ ৭.৫ (ক) বাংলা অথবা ইংরেজিতে বিগ্রেড।
(খ) উচ্চমাধ্যমিক মানবিক/ব্যবসায় শিক্ষাশাখা ঃ মোট জিপিএ ৭.০০ (খ) বাংলা অথবা ইংরেজিতে বিগ্রেড।
সরকার ও রাজনীতি (ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান/কৃষি শাখা ঃমোট জিপিএ ৭.৫ (ক) বাংলা অথবা ইংরেজিতে এ-(মাইনাস) গ্রেড।
(খ) উচ্চমাধ্যমিক মানবিক/ব্যবসায় শিক্ষাশাখা ঃ মোট জিপিএ ৭.০০ (খ) বাংলা অথবা ইংরেজিতে  এ-(মাইনাস) গ্রেড।
 লোক প্রশাসন (ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান/কৃষি/কারিগরি/ব্যবসায় শিক্ষা  ও  অন্যান্য শাখা ঃমোট জিপিএ ৭.৫ (ক) ইংরেজিতে এ-(মাইনাস) গ্রেড।
(খ) উচ্চমাধ্যমিক মানবিক শাখা ঃমোট জিপিএ ৭.০০ (খ) ইংরেজিতে এ-(মাইনাস) গ্রেড।
ভূগোল ও পরিবেশ (ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান/কৃষি শাখা ঃমোট জিপিএ ৭.৫ (ক) বাংলা অথবা ইংরেজিতে এ-(মাইনাস) গ্রেড।
(খ) উচ্চমাধ্যমিক মানবিক শাখা ঃমোট জিপিএ ৭.০০ (খ) বাংলা অথবা ইংরেজিতে এ-(মাইনাস) গ্রেড।
(গ) উচ্চমাধ্যমিক ব্যবসায় শিক্ষা ওঅন্যান্য শাখা ঃ মোট জিপিএ ৭.০০ (গ) বাংলা অথবা ইংরেজিতে এ-(মাইনাস) গ্রেড।
উপরোক্ত বিভাগসমূহে ভর্তির ক্ষেত্রে ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেলের ছাত্রছাত্রীর জন্য ১ এর (গ) শর্তাবলী প্রযোজ্য হবে।

 

C-Unit (কলা মানবিকী অনুষদ)ঃ মাধ্যমিক উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৩.০০ পেতে হবে।
আন্তর্জাতিক সম্পর্ক(C1) (ক) উচ্চমাধ্যমিক মানবিক শাখা ঃমোট জিপিএ ৬.৫ (ক) ইংরেজিতে এ-(মাইনাস) গ্রেড ।
(খ) উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ব্যবসায় শিক্ষাও অন্যান্য শাখা ঃ
মোট জিপিএ ৭.০০
(খ) ইংরেজিতে এ-(মাইনাস) গ্রেড ।
ইংরেজি (C2) (ক) উচ্চমাধ্যমিক মানবিক শাখা ঃমোট জিপিএ ৭.০০ (ক) এসএসসি ও এইচএসসিতে ইংরেজি বিষয়ে এ-(মাইনাস) গ্রেড ।
(খ) উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ ব্যবসায় শিক্ষাও অন্যান্য শাখা ঃ মোট জিপিএ ৭.৫ (খ) এসএসসি ও এইচএসসিতে ইংরেজি বিষয়ে  এ-(মাইনাস) গ্রেড ।
ইতিহাস (C3) (ক) উচ্চমাধ্যমিক মানবিক শাখা ঃমোট জিপিএ ৬.৫ (ক) বাংলা ও ইংরেজিতে বি গ্রেড।
(খ) উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ ব্যবসায় শিক্ষাও অন্যান্য শাখা ঃমোট জিপিএ ৭.০০ (খ) বাংলা ও ইংরেজিতে বি গ্রেড।
দর্শন (C4) (ক) উচ্চমাধ্যমিক মানবিক শাখা ঃমোট জিপিএ ৬.০০ (ক) ইংরেজিতে বি গ্রেড।
(খ) উচ্চমাধ্যমিক বিজ্ঞান ও অন্যান্যশাখাঃ মোট জিপিএ ৭.০০ (খ) ইংরেজিতে বি গ্রেড।
(গ) উচ্চমাধ্যমিক ব্যবসায় শিক্ষামোট জিপিএ ৬.৫ (গ) ইংরেজিতে বি গ্রেড।
নাটক ও নাট্যতত্ত্ব(C5) (ক) উচ্চমাধ্যমিক মানবিক শাখা ঃমোট জিপিএ ৬.০০ (ক) বাংলাসহ অন্য যে কোন একটি বিষয়ে বি গ্রেড।
(খ) উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ব্যবসায়শিক্ষা ও অন্যান্য শাখা ঃ
মোট জিপিএ ৬.৫
(খ) বাংলাসহ অন্য যে কোন একটি বিষয়ে বি গ্রেড।
প্রত্নতত্ত্ব (C6) (ক) উচ্চমাধ্যমিক মানবিক শাখা ঃমোট জিপিএ ৬.৫
(খ) উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ ব্যবসায় শিক্ষাও অন্যান্য শাখাঃ মোট জিপিএ ৭.০০
বাংলা (C7) (ক) উচ্চমাধ্যমিক মানবিক শাখা ঃমোট জিপিএ ৬.৫ (ক) বাংলায় এ-(মাইনাস) গ্রেড।
(খ) উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ ব্যবসায় শিক্ষাও অন্যান্য শাখাঃ মোট জিপিএ ৭.০০ (খ) বাংলায় এ-(মাইনাস)  গ্রেড।
জার্নালিজম এণ্ড মিডিয়া স্টাডিজ (C8) (ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ ব্যবসায় শিক্ষাও অন্যান্য শাখাঃ মোট জিপিএ ৭.৫ (ক) বাংলা অথবা ইংরেজিতে বি গ্রেড।
(খ) উচ্চমাধ্যমিক মানবিক শাখা ঃমোট জিপিএ ৬.৫ (খ) বাংলা অথবা ইংরেজিতে বি গ্রেড।
চারুকলা (C9) (ক) উচ্চমাধ্যমিক মানবিক/ বিজ্ঞান/  ব্যবসায় শিক্ষা ও অন্যান্য শাখা ঃমোট জিপিএ ৬.০০ (ক) বাংলায় বি গ্রেড।
উপরোক্ত বিভাগসমূহে ভর্তির ক্ষেত্রে ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেলের ছাত্রছাত্রীর জন্য ১ এর (গ) শর্তাবলী প্রযোজ্য হবে।

 

D-Unit (জীববিজ্ঞান অনুষদ) মাধ্যমিক উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৩.৫ পেতে হবে।
উদ্ভিদবিজ্ঞান ও প্রাণিবিদ্যা মোট জিপিএ ৭.৫ জীববিদ্যা/কৃষিবিজ্ঞানে এ-(মাইনাস) গ্রেড।
প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান মোট জিপিএ ৮.০০ রসায়ন ও জীববিদ্যায় এ-(মাইনাস) গ্রেড
ফার্মেসী মোট জিপিএ ৮.০০ উচ্চমাধ্যমিক পরীক্ষায় রসায়নে এ ও জীববিদ্যায় এ- (মাইনাস) গ্রেড। তাছাড়া গণিত/পরিসংখ্যান/কম্পিউটার শিক্ষায় ন্যূনতম এ-(মাইনাস) গ্রেড থাকতে হবে। ভর্তি পরীক্ষায় রসায়নে ০৯ নম্বর পেতে হবে।
মাইক্রোবায়োলজি মোট জিপিএ ৮.০০ রসায়ন ও জীববিদ্যায়  এ-(মাইনাস) গ্রেড।
বায়োটেকনোলজি এণ্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং মোট জিপিএ ৮.০০ উচ্চমাধ্যমিক পরীক্ষায় রসায়ন, পদার্থবিদ্যা এবং জীববিদ্যায় এ-(মাইনাস) গ্রেড। তাছাড়া গণিতে বি গ্রেড থাকতে হবে।
পাবলিক হেলথ্‌ এণ্ড ইনফরমেটিক্স মোট জিপিএ ৮.০০ উচ্চমাধ্যমিক পরীক্ষায় রসায়ন ও জীববিদ্যায় এ-(মাইনাস) গ্রেড। তাছাড়া গণিত/পরিসংখ্যান/কম্পিউটার শিক্ষায় ন্যূনতম  বি গ্রেড থাকতে হবে।
উপরোক্ত বিভাগসমূহে ভর্তির ক্ষেত্রে ‘ও’লেভেল এবং ‘এ’লেভেলের ছাত্রছাত্রীর জন্য ১ এর (গ) শর্তাবলী প্রযোজ্য হবে।
E-Unit (বিজনেস স্টাডিজ অনুষদ) : মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৩.৫ পেতে হবে।
ফিন্যান্স এন্ড ব্যাংকিং,  মার্কেটিং, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম ও ম্যানেজমেন্ট স্টাডিজ (বিবিএ) (ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখা ঃমোট জিপিএ ৭.৫(খ) উচ্চমাধ্যমিক ব্যবসায় শিক্ষা শাখা ঃ

মোট জিপিএ ৭.০০

(গ)) উচ্চমাধ্যমিক মানবিক/অন্যান্য

শাখা ঃ মোট জিপিএ ৭.০০

(ক) ইংরেজি ও গণিতে বি গ্রেড।(খ) ইংরেজি ও অর্থনীতি/হিসাব বিজ্ঞান/ব্যবসায় নীতি ও  প্রয়োগে বি গ্রেড ।

(গ) ইংরেজি ও হিসাব বিজ্ঞান/অর্থনীতি/গণিতে বি গ্রেড ।

 

উপরোক্ত বিভাগসমূহে ভর্তির ক্ষেত্রে ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেলের ছাত্রছাত্রীর জন্য ১ এর (গ) শর্তাবলী প্রযোজ্য হবে এবং আলাদা কোন প্রশ্নপত্র হবে না।

 

F-Unit (আইন অনুষদ) মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৩.৫ পেতে হবে।
আইন ও বিচার (ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখা ঃমোট জিপিএ ৮.০০(খ) উচ্চমাধ্যমিক মানবিক/ ব্যবসায়

শিক্ষা ও  অন্যান্য শাখা ঃ
মোট জিপিএ ৭.৫

(ক) ইংরেজি ও বাংলায় এ- (মাইনাস) গ্রেড।(খ)  ইংরেজি ও বাংলায় এ- (মাইনাস) গ্রেড।   

ভর্তি পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে পৃথকভাবে ন্যূনতম ০৭ নম্বর পেতে হবে।

উপরোক্ত বিভাগে ভর্তির ক্ষেত্রে ‘ও’লেভেল এবং ‘এ’লেভেলের ছাত্রছাত্রীর জন্য ১ এর (গ) শর্তাবলী প্রযোজ্য হবে এবং আলাদা কোন প্রশ্নপত্র হবে না।

 

G-Unit (ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিষ্ট্রেশন [আইবিএ-জেইউ])ঃ মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৪.০০ পেতে হবে।
বিবিএ প্রোগ্রাম (ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখা ঃমোট জিপিএ ৮.৫(খ) উচ্চমাধ্যমিক মানবিক/ব্যবসায়

শিক্ষা ও অন্যান্য শাখা ঃ
মোট জিপিএ ৮.০০

(ক)  ইংরেজি ও গণিতে  এ-(মাইনাস) গ্রেড।(খ)  ইংরেজি ও হিসাব বিজ্ঞান/ অর্থনীতি/ গণিত/ ব্যবসায় নীতি ও প্রয়োগে এ- (মাইনাস) গ্রেড।  

ভর্তি পরীক্ষায় ইংরেজি ও Mathematical Aptitude ও IQ তে যৌথভাবে কমপক্ষে ১৮ পেতে হবে।

উপরোক্ত প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে ‘ও’লেভেল এবং ‘এ’লেভেলের ছাত্রছাত্রীর জন্য ১ এর (গ) শর্তাবলী প্রযোজ্য হবে এবং আলাদা কোন প্রশ্নপত্র হবে না।
H-Unit (ইনষ্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি)ঃ মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৩.৫ পেতে হবে।
ইনফরমেশন টেকনোলজি মোট জিপিএ ৭.৫ পদার্থবিজ্ঞান এবং গণিতে বি গ্রেড। ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞানে ০৯ নম্বর ও গণিতে ১২ নম্বর পেতে হবে।
উপরোক্ত বিভাগে ভর্তির ক্ষেত্রে ‘ও’লেভেল এবং ‘এ’লেভেলের ছাত্রছাত্রীর জন্য ১ এর (গ) শর্তাবলী প্রযোজ্য হবে এবং আলাদা কোন প্রশ্নপত্র হবে না।

২.         ভর্তির যোগ্যতা ঃ প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন ছাত্র-ছাত্রীগণ প্রত্যেক ইউনিটে আবেদন করতে পারবে। তবে C  ইউনিটের ক্ষেত্রে প্রত্যেক বিভাগে আলাদা আলাদাভাবে আবেদন করতে হবে। বিভাগ বা প্রোগ্রামের জন্য নির্ধারিত ভর্তির শর্তসমূহ কোনো অবস্থাতেই শিথিলযোগ্য নয়।

ভর্তির জন্য আবেদন করার নিয়মাবলী>>>