May 19, 2026
প্রেস বিজ্ঞপ্তি
AI Tools and Intelligent Workflows for Modern Research শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৯ মে ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য AI Tools and Intelligent Workflows for Modern Research শীর্ষক কর্মশালা আজ বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, আধুনিক গবেষণায় এআই তথ্যের সহজলভ্যতা এবং বিশ্লেষণের গতি বাড়িয়ে দিয়েছে। তবে এটি কখনোই মানুষের মেধা ও নৈতিকতার বিকল্প হতে পারে না।তিনি বলেন, এআই-কে আমাদের তথ্যের উৎস হিসেবে ব্যবহার করতে হবে, কিন্তু প্রকৃত জ্ঞান অর্জন থেকে বিচ্যুত হওয়া যাবে না। উপাচার্য বলেন, প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি নৈতিক অঙ্গীকার রক্ষা করা এবং অন্যের বুদ্ধিবৃত্তিক সম্পদের যথাযথ স্বীকৃতি দেওয়া অপরিহার্য। আমাদের লক্ষ্য হওয়া উচিত প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের মাধ্যমে গবেষণার মান উন্নয়ন করা, যেন তা আমাদের অলস না করে বরং সৃজনশীল ও দায়িত্বশীল করে তোলে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. সোহেল রানা| কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিইউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. বোরহান উদ্দিন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- AI Tools and Intelligent Workflows for Modern Research শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- ক্যাম্পাসের অভ্যন্তরে বহিরাগত দুষ্কৃতিকারী কর্তৃক টেনে-হিচড়ে অন্ধকার স্থানে নিয়ে ধর্ষণ ও প্রাণনাশের চেষ্টার ঘটনা পরবর্তী বিশ্ববিদ্যালয় প্রশাসন দুষ্কৃতিকারীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নানাবিধ পদক্ষেপ গ্রহণ
- জাবি জলাশয়ে ৪১২ কেজি মাছের পোনা অবমুক্তকরণ
- বহিরাগত দুষ্কৃতিকারী কর্তৃক ছাত্রীকে টেনেহিঁচড়ে অন্ধকার স্থানে নিয়ে ধর্ষণের ও প্রাণনাশের চেষ্টার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের গভীর উদ্বেগ ॥ দ্রুততম সময়ে অপরাধীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির অঙ্গীকার
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের দায়িত্ব হস্তান্তর
- বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে পরিচালিত সকল অনুষদ ও ইনস্টিটিউটের গবেষণা প্রকল্প উপস্থাপন অনুষ্ঠানের উদ্বোধন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীনের হুবেই ইউনিভার্সিটির সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
- স্বাধীনতা পদক প্রাপ্তিতে জাবিতে মুকিত মজুমদার বাবুকে সংবর্ধনা অনুষ্ঠানে জাবি উপাচার্য
- Insights from Recent Measles Outbreak in Bangladesh: Strengthening Scientific Response & National Preparedness শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত