আইবিএ-জেইউ এর কমিউনিক ক্লাবের উদ্যোগে ‘নেগোসিও ৩.০’-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত
Aug 09, 2026
প্রেস বিজ্ঞপ্তি
আইবিএ-জেইউ এর কমিউনিক ক্লাবের উদ্যোগে ‘নেগোসিও ৩.০’-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০৯ আগস্ট ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) অফিসিয়াল কমিউনিকেশন ক্লাব ‘কমিউনিক’ এর উদ্যোগে আন্তঃবিশ্ববিদ্যালয় সেলস স্ট্র্যাটেজি প্রতিযোগিতা ‘নেগোসিও ৩.০’ এর গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ৭ আগস্ট সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিএ-জেইউ’র পরিচালক অধ্যাপক ড. আইরিন আখতার। বিশেষ অতিথি ছিলেন এসিআই কনজিউমার ব্র্যান্ডসের ডিরেক্টর ও সিওও মো. কামরুল হাসান। সম্মানিত অতিথি ছিলেন ডমিনোজ পিৎজা বাংলাদেশের হেড অব মার্কেটিং আবু ওবায়দা ইমন, পোলার আইসক্রিমের হেড অব মার্কেটিং আবদুল্লাহ-আল-মামুন এবং জাহাঙ্গীরনগর অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বিজনেস স্টাডিজ-এর জেনারেল সেক্রেটারি মাশাহেদ হাসান সীমান্ত। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাবেক সচিব শিশ হায়দার চৌধুরী, আইবিএ জেইউ-এর অধ্যাপক গোলাম কিবরিয়া চৌধুরী, অধ্যাপক ড. মোহাম্মদ বখতিয়ার রানা, সহযোগী অধ্যাপক মো. শাহরিয়ার কবির এবং সহকারী অধ্যাপক এস.এম.এ. মওদুদ আহমেদ উপস্থিত ছিলেন।
সারাদেশ থেকে ৩৫৬টি দল নিয়ে এ প্রতিযোগিতা শুরু হয়। বিভিন্ন প্রতিযোগিতামূলক ধাপ পেরিয়ে গ্র্যান্ড ফাইনালে ছয়টি সেরা দল জায়গা করে নেয়। ছয়টি শীর্ষ দল হলো- অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বলড, টিম ঝালমুড়ি, শিঙাড়া সিন্ডিকেট, ঝাল চানাচুর, টিম কটলার অ্যাপ্রুভড এবং টিম জিরো। দলগুলো বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বুয়েট), নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)-এর শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের প্রস্তুত করতে আয়োজন করা হয় বিভিন্ন ধরনের দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম। ইউনিলিভার ও ম্যারিকো বাংলাদেশ-এর বিশেষজ্ঞদের সমন্বয়ে দুটি বিশেষায়িত কর্মশালা এবং রবি হেডকোয়ার্টাসে একটি বিশেষ বুটক্যাম্পের আয়োজন করা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে প্রতিযোগীরা বিক্রয়, বিপণন, কৌশল প্রণয়ন এবং কর্পোরেট চিন্তাভাবনার বিভিন্ন দিক সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভের সুযোগ পান। পাশাপাশি সারাদেশে আয়োজিত ২৯টি রোডশো এবং ২৬টি পার্টনার প্রতিষ্ঠানের সহযোগিতায় প্রতিযোগিতাটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সাড়া ফেলে। সমগ্র আয়োজনটি পরিচালনা করেন কমিউনিক-এর প্রেসিডেন্ট নায়লা মেহজাবিন, জেনারেল সেক্রেটারি ইশতিয়াক আরেফিন এবং ভাইস প্রেসিডেন্ট ফৌজিয়া ফাতিমা নাজনীন।
চূড়ান্ত পর্ব শেষে বিজয়ী দলকে ১ লাখ টাকা, প্রথম রানারআপ দলকে ৭০ হাজার টাকা এবং দ্বিতীয় রানারআপ দলকে ৫০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত
Recent Press Releases