Aug 09, 2026
প্রেস বিজ্ঞপ্তি
আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক লাভ ॥ উপাচার্যের অভিনন্দন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০৯ আগস্ট ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দাবা দল আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তাঁদেরকে অভিনন্দন জানিয়েছেন। আজ সকাল সাড়ে এগারোটায় উপাাচার্য কার্যালয়ের কনফারেন্স কক্ষে দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের সাথে সৌজন্য সাক্ষাৎকালে উপাচার্য তাঁদেরকে অভিনন্দন জানান।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, দাবা দলের ম্যানেজার সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসরীন সুলতানা, সহযোগী অধ্যাপক তমালিকা সুলতানা ও কোচ শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক উথোয়াচিং রোয়াজা উপস্থিত ছিলেন। খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. মোমিনুর রহমান, গণিত বিভাগের মো. মোমিনুল ইসলাম শাওন, তুলনামুলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের সাদনান হাসান দিহান, দর্শন বিভাগের এইচ. এম. সাফিন খান ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. তানজিম হোসেন আহাদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক মো. আজমল আমীন, দেবব্রত পাল, সুজিত কুমার ব্যানার্জী, এস এম সাদান হোসেন ও মনোায়ারা বেগম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৭ মে ২০২৬ তারিখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সামপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের দাবা দলের সহযোগী ম্যানেজার রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আওলাদ হোসেন, কোচ ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- Geoscience for Sustainable Development শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত
- ইউজিসি চেয়ারম্যান, সদস্য ও সংশ্লিষ্ট পরিচালকদের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা)-এর নেতৃত্বে প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
- ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস-এর প্রবেশিকা অনুষ্ঠান অনুষ্ঠিত
- আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু
- আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক লাভ ॥ উপাচার্যের অভিনন্দন
- আইবিএ-জেইউ এর কমিউনিক ক্লাবের উদ্যোগে ‘নেগোসিও ৩.০’-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত
- জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
- জুলাই'২৪ গণ-অভ্যুত্থান নিয়ে বিরূপ ও অনভিপ্রেত মন্তব্য করায় প্রত্নতত্ত্ব বিভাগের ৫৪-তম ব্যাচের শিক্ষার্থী শারাফাত শারিককে সাময়িকভাবে বহিষ্কার, মামলা দায়ের ও তদন্ত কমিটি গঠন
- `টাইগার রান’ শীর্ষক ম্যারাথন অনুষ্ঠিত ।। রাসেল মাহমুদ ও শ্যামলী দাস চ্যাম্পিয়ন
- কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. মো. সোহেল রানা-এর যোগদান