Feb 17, 2025
প্রেস বিজ্ঞপ্তি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ ভর্তি পরীক্ষা সম্পন্ন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার আজ (১৭ ফেব্রুয়ারি, সোমবার) ‘সি-১’ ইউনিট কলা ও মানবিকী অনুষদ (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) এবং 'বি' ইউনিটের (সমাজ বিজ্ঞান অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ চার শিফটে পরীক্ষার মধ্য দিয়ে এই শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শেষ সম্পন্ন হয়েছে। সকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান নতুন কলা ভবনে ভতি পরীক্ষা পরিদর্শন করেন। এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে উপাচার্য বলেন, আমাদের প্রত্যাশা অনুযায়ী ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি। এজন্য আমি সহকর্মীসহ সকল অংশীজনকে ধন্যবাদ জানাচ্ছি। এবারের ভর্তি পরীক্ষায় শৃঙ্খলা রক্ষায় প্রক্টরিয়াল টিমের পাশাপাশি শিক্ষার্থীদের পক্ষ থেকে রোভার স্কাউট, বিএনসিসি,গণমাধ্যম প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সকলেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং সহযোগিতা করেছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
ভর্তি পরীক্ষার ফলাফল এবং ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইট ju-admission.org এ পাওয়া যাচ্ছে।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- রাস্তার উন্নয়ন কাজ ও শহিদ হাবিবুর রহমান কবির সরণির ভিত্তি প্রস্তরের উদ্বোধন
- Soho Project এর ডিসেমিনেশন মিটিং ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগংয়ের এর সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউনিকো হসপিটালসের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত
- Geoscience for Sustainable Development শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত
- ইউজিসি চেয়ারম্যান, সদস্য ও সংশ্লিষ্ট পরিচালকদের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা)-এর নেতৃত্বে প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
- ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস-এর প্রবেশিকা অনুষ্ঠান অনুষ্ঠিত
- আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু
- আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক লাভ ॥ উপাচার্যের অভিনন্দন