May 15, 2025
প্রেস বিজ্ঞপ্তি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তোলার পিছনে
অধ্যাপক ড. খন্দকার মুস্তাহিদুর রহমানের বিশাল অবদান রয়েছে
- জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৫ মে ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের ১ম ক্লাস গ্রহণকারী অর্থনীতি বিভাগের শিক্ষক এবং এ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মুস্তাহিদুরকে বিশিষ্ট শিক্ষাবিদ হিসেবে মরণোত্তর সম্মাননা পদক প্রদান করেছে জাহাঙ্গীরনগর থিয়েটার। জাহাঙ্গীরনগর থিয়েটার কর্তৃক আয়োজিত ৪ দিনব্যাপী নাট্য উৎসবের দ্বিতীয় দিন বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে এ পদক প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্মৃতিচারণ করে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, আমি ব্যক্তি হিসেবে যতটুকু গড়ে উঠেছি, সেখানে প্রায় নব্বইভাগ অবদান অধ্যাপক ড. খন্দকার মুস্তাহিদুর রহমানের। বিদ্যা, বুদ্ধি, মেধা এবং রাজনৈতিক সচেতনতার দিক থেকে তিনি অসাধারণ মানুষ ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলার পিছনে তাঁর বিশাল অবদান রয়েছে। জাহাঙ্গীরনগর থিয়েটারের এরকম আয়োজনের মধ্য দিয়ে তাঁকে স্মরণ করায় উপাচার্য আয়োজকদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মো. আশরাফুল মুনিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনিছা পারভীন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানা, অধ্যাপক ড. খন্দকার মুস্তাহিদুর রহমানের মেয়ে ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. তাসমিনা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. খন্দকার মুস্তাহিদুর রহমান ২০০৪-২০০৮ সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত উপাচার্য ছিলেন। তিনি ২০২১ সালের ২০ আগস্ট করেনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তায় ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি (ডিআইএস) জাবি শাখার যাত্রা শুরু
- বাংলা বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত
- হিট উপ-প্রকল্পের আওতায় ২০ জন তরুণ গবেষকের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা
- জাবিতে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
- জাকসুর উদ্যোগে দুইদিনব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম উদ্বোধন
- Original Juridiction of the Highe Court Division: Company, Writ and Admiralty Frameworks শীর্ষক ক্যারিয়ার গাইডেন্স ও সেমিনার অনুষ্ঠিত
- Geospatial Data Analysis and Management (Basic) শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
- নারী কাবাডি বিশ্বকাপ ২০২৫-এ বাংলাদেশ দলের ফিটনেস কোচ জাবি শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক সুজিত কুমার ব্যানার্জীকে উপাচার্যের অভিনন্দন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জাবি উপাচার্যের অভিনন্দন