Jul 02, 2025
প্রেস বিজ্ঞপ্তি
আন্ত:বিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় দর্শন বিভাগ চ্যাম্পিয়ন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০২ জুলাই ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ বাস্কেটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় দর্শন বিভাগ ৪৫-২৭ পয়েন্ট ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ স্কোর করেছেন দর্শন বিভাগের শাহানূর রহমান সজীব।
খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাস্কেটবল প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি এবং ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা। অনুষ্ঠানে শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক বেগম নাছরীনসহ উভয় বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ড. মোহাম্মদ মহিউদ্দিন
পরিচালক (ভারপ্রাপ্ত)
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তায় ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি (ডিআইএস) জাবি শাখার যাত্রা শুরু
- বাংলা বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত
- হিট উপ-প্রকল্পের আওতায় ২০ জন তরুণ গবেষকের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা
- জাবিতে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
- জাকসুর উদ্যোগে দুইদিনব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম উদ্বোধন
- Original Juridiction of the Highe Court Division: Company, Writ and Admiralty Frameworks শীর্ষক ক্যারিয়ার গাইডেন্স ও সেমিনার অনুষ্ঠিত
- Geospatial Data Analysis and Management (Basic) শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
- নারী কাবাডি বিশ্বকাপ ২০২৫-এ বাংলাদেশ দলের ফিটনেস কোচ জাবি শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক সুজিত কুমার ব্যানার্জীকে উপাচার্যের অভিনন্দন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জাবি উপাচার্যের অভিনন্দন