Jan 14, 2026
প্রেস বিজ্ঞপ্তি
বাংলা বিভাগে অধ্যাপক ড. মাহবুব আহসান খান স্মারক বৃত্তি প্রদান
ও সেমিনার অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৪ জানুয়ারি ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপক ড. মাহবুব আহসান খান স্মারক বৃত্তি প্রদান ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে দশটায় নতুন কলা ভবনে এ বৃত্তি প্রদান ও সেমিনার অনুষ্ঠিত হয়। অধ্যাপক ড. মাহবুব আহসান খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৮তম ব্যাচের বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগ দিয়েছিলেন।
অনুষ্ঠানে অধ্যাপক ড. মাহবুব আহসান খানের স্মৃতিচারণ করেন বিশ্ববিদ্যালয়ের ৭ম ব্যাচের বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মো. আবুল কাসেম শিখদার। স্বাগত বক্তব্য দেন বিভাগের অধ্যাপক ড. সোহান বিলকিস। এসময় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। বাংলা বিভাগের স্নাতক পর্বের সেরা ফলাফল অর্জনকারী দুই শিক্ষার্থী হিরা তালুকদার এবং আমিনা খাতুন এ বছর অধ্যাপক ড. মাহবুব আহসান খান বৃত্তি লাভ করেন।
অনুষ্ঠানে কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, দর্শন বিভাগের অধ্যাপক মুহাম্মদ তারেক চৌধুরী এবং বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ‘বাংলাদেশের স্কুল পর্যায়ের পরীক্ষায় প্রবর্তিত সৃজনশীল প্রশ্নপদ্ধতির সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারও অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. আবু দায়েন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- Korea-Bangladesh Libray ODA কনফারেন্সে যোগ দিতে জাবি উপাচার্য ৪ দিনের সফরে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তায় ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি (ডিআইএস) জাবি শাখার যাত্রা শুরু
- বাংলা বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত
- হিট উপ-প্রকল্পের আওতায় ২০ জন তরুণ গবেষকের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা
- জাবিতে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
- জাকসুর উদ্যোগে দুইদিনব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম উদ্বোধন
- Original Juridiction of the Highe Court Division: Company, Writ and Admiralty Frameworks শীর্ষক ক্যারিয়ার গাইডেন্স ও সেমিনার অনুষ্ঠিত
- Geospatial Data Analysis and Management (Basic) শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
- নারী কাবাডি বিশ্বকাপ ২০২৫-এ বাংলাদেশ দলের ফিটনেস কোচ জাবি শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক সুজিত কুমার ব্যানার্জীকে উপাচার্যের অভিনন্দন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত