জেইউ-সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭ম পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
Jun 22, 2026
Jun 22, 2026
প্রেস বিজ্ঞপ্তি
জেইউ-সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭ম পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ।। শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় অ্যালামনাইদের ভূমিকা অপরিসীম- জাবি উপাচার্য ড. কামরুল আহসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২২ জুন ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় অ্যালামনাইদের ভূমিকা অপরিসীম। বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর অ্যালামনাইদের অবদানের কথা তুলে ধরে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নে অ্যালামনাইগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। ২০ জুন ২০২৬, শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন জেইউ-সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর ৭ম পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এ কথা বলেন। তিনি নতুন প্রজন্মের গ্র্যাজুয়েটদের যুগোপযোগী দক্ষতা অর্জন, পেশাগত উৎকর্ষ সাধন এবং শিল্পখাতের পরিবর্তিত চাহিদার উপযুক্ত, দক্ষ ও যোগ্য হিসাবে গড়ে তুলতে অ্যালামনাইদের সহযোগিতার আহ্বান জানান। উপাচার্য আশা প্রকাশ সিএসই বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের সাবিক উন্নয়নে অ্যালামনাইগণ অবদান রাখবেন। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এই সাধারণ সভায় সিএসই অ্যালামনাই এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে সদ্য বিদায়ী কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি অধ্যাপক আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমান তাঁর বক্তব্যে অ্যালামনাইদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে দেশ-বিদেশে কর্মরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভিন্ন ব্যাচের অ্যালামনাই, শিক্ষকবৃন্দ, বিশিষ্ট অতিথি, কর্পোরেট ব্যক্তিত্ব এবং তথ্যপ্রযুক্তি খাতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদায়ী কমিটির কার্যকরী সদস্য রাইহান নাহার তোফা।
অনুষ্ঠানে “Collaboration with Industry Leaders” শীর্ষক বিশেষ সেশন অনুষ্ঠিত হয়। এ সেশনের মধ্য দিয়ে দেশের স্বনামধন্য সফটওয়্যার ও প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন এবং প্রযুক্তি খাতের বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনা, কর্মক্ষেত্রের চাহিদা, নেতৃত্বের গুণাবলি, উদ্যোক্তা উন্নয়ন এবং ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
ড. মোহাম্মদ মহিউদ্দিন
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ অফিস
Recent Press Releases
- ইউজিসি চেয়ারম্যান, সদস্য ও সংশ্লিষ্ট পরিচালকদের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা)-এর নেতৃত্বে প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
- ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস-এর প্রবেশিকা অনুষ্ঠান অনুষ্ঠিত
- আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু
- আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক লাভ ॥ উপাচার্যের অভিনন্দন
- আইবিএ-জেইউ এর কমিউনিক ক্লাবের উদ্যোগে ‘নেগোসিও ৩.০’-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত
- জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
- জুলাই'২৪ গণ-অভ্যুত্থান নিয়ে বিরূপ ও অনভিপ্রেত মন্তব্য করায় প্রত্নতত্ত্ব বিভাগের ৫৪-তম ব্যাচের শিক্ষার্থী শারাফাত শারিককে সাময়িকভাবে বহিষ্কার, মামলা দায়ের ও তদন্ত কমিটি গঠন
- `টাইগার রান’ শীর্ষক ম্যারাথন অনুষ্ঠিত ।। রাসেল মাহমুদ ও শ্যামলী দাস চ্যাম্পিয়ন
- কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. মো. সোহেল রানা-এর যোগদান
- আন্ত:বিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ চ্যাম্পিয়ন