আগামীকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৩-তম বার্ষিক সিনেট অধিবেশন || সকল প্রস্তুতি সম্পন্ন
Jun 26, 2026
Jun 26, 2026
প্রেস বিজ্ঞপ্তি
আগামীকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৩-তম বার্ষিক সিনেট অধিবেশন || সকল প্রস্তুতি সম্পন্ন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৬ জুন ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৩-তম বার্ষিক সিনেট অধিবেশন আগামীকাল শনিবার, ২৭ জুন ২০২৬ তারিখ বেলা তিনটায় অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান সিনেট অধিবেশনে সভাপতিত্ব করবেন এবং ভাষণ দিবেন। উপাচার্য তাঁর ভাষণে বিগত এক বছরের বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ড, বিশ্ববিদ্যালয় পরিচালনায় তাঁর পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম উপস্থিত থাকবেন। বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিতব্য এই
অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো আবদুর রব ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৬-২০২৭ অর্থবছরের মূল বাজেট উপস্থাপন করবেন। সিনেট সদস্যগণ উপাচার্যের ভাষণ এবং কোষাধ্যক্ষের উপস্থাপিত বাজেট নিয়ে আলোচনা করবেন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান শোক প্রস্তাব উপস্থাপন করবেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
Recent Press Releases
- আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু
- আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক লাভ ॥ উপাচার্যের অভিনন্দন
- আইবিএ-জেইউ এর কমিউনিক ক্লাবের উদ্যোগে ‘নেগোসিও ৩.০’-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত
- জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
- জুলাই'২৪ গণ-অভ্যুত্থান নিয়ে বিরূপ ও অনভিপ্রেত মন্তব্য করায় প্রত্নতত্ত্ব বিভাগের ৫৪-তম ব্যাচের শিক্ষার্থী শারাফাত শারিককে সাময়িকভাবে বহিষ্কার, মামলা দায়ের ও তদন্ত কমিটি গঠন
- `টাইগার রান’ শীর্ষক ম্যারাথন অনুষ্ঠিত ।। রাসেল মাহমুদ ও শ্যামলী দাস চ্যাম্পিয়ন
- কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. মো. সোহেল রানা-এর যোগদান
- আন্ত:বিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ চ্যাম্পিয়ন
- Developing a Gesture-based Intelligent Wheelchair for the Physically Challenged People in Bangladesh শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- ছাত্রীদের খেলার মাঠের উদ্বোধন