Oct 16, 2019
অভিনন্দন বার্তা
গ্লোবাল হ্যাঙ্গার সূচকে ভারত ও পাকিস্তানের শীর্ষে বাংলাদেশ:
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি
জাবি উপাচার্যের অভিনন্দন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৭ অক্টোবর ২০১৯।
গ্লোবাল হ্যাঙ্গার সূচকে ভারত ও পাকিস্তানের শীর্ষে বাংলাদেশের অবস্থান নিশ্চিত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করছেন বলেই এই সফলতা অর্জন করা সম্ভব হয়েছে।
আয়ারল্যান্ডের বেসরকারী সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এবং জার্মানভিক্তিক সংস্থা ওয়েলথ হ্যাঙ্গার লাইফ ১১৭টি দেশের ওপর জরিপ পর্যালোচনা করে এই প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ ৮৬-তম, পাকিস্তান ৯৪-তম ও ভারত ১০২-তম স্থানে রয়েছে। উপাচার্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতায় বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নয়নধারা এখন সারা বিশ্বের মানুষের কাছে এক বিস্ময়কর বিষয় হিসেবে সমাদৃত হয়েছে। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি মডেল হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছেন। তিনি একটি দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য বিশ্বসমাজে অনুকরণীয় হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন। তাঁর দূরদর্শী নেতৃত্বে দেশে সুশাসন, গণতন্ত্র চর্চা ও টেকসই অর্থনীতি প্রতিষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ পরিচালনায় বাংলাদেশের বহমান উন্নয়ন প্রচেষ্টা আরও গতিশীল হবে। জাতি আশা করে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষমাত্রা উন্নত দেশের মর্যাদা লাভ করবে।
উপাচার্য মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন।
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ অফিস
- Geoscience for Sustainable Development শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত
- ইউজিসি চেয়ারম্যান, সদস্য ও সংশ্লিষ্ট পরিচালকদের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা)-এর নেতৃত্বে প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
- ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস-এর প্রবেশিকা অনুষ্ঠান অনুষ্ঠিত
- আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু
- আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক লাভ ॥ উপাচার্যের অভিনন্দন
- আইবিএ-জেইউ এর কমিউনিক ক্লাবের উদ্যোগে ‘নেগোসিও ৩.০’-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত
- জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
- জুলাই'২৪ গণ-অভ্যুত্থান নিয়ে বিরূপ ও অনভিপ্রেত মন্তব্য করায় প্রত্নতত্ত্ব বিভাগের ৫৪-তম ব্যাচের শিক্ষার্থী শারাফাত শারিককে সাময়িকভাবে বহিষ্কার, মামলা দায়ের ও তদন্ত কমিটি গঠন
- `টাইগার রান’ শীর্ষক ম্যারাথন অনুষ্ঠিত ।। রাসেল মাহমুদ ও শ্যামলী দাস চ্যাম্পিয়ন
- কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. মো. সোহেল রানা-এর যোগদান