জাবি উপাচার্যের সঙ্গে জাপানের জিসি মেডিক্যাল ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
Jan 27, 2026
Jan 27, 2026
প্রেস বিজ্ঞপ্তি
জাবি উপাচার্যের সঙ্গে জাপানের জিসি মেডিক্যাল ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৭ জানুয়ারি ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে জাপানের জিচি মেডিক্যাল ইউনিভার্সিটি (Jichi Medical University) প্রতিনিধিদল গতকাল বিকেলে উপাচার্য কার্যালায়ে সৌজন্য সাক্ষাৎ করে। সৌজন্য সাক্ষাৎকালে উপাচার্য বলেন, বাংলাদেশ-জাপান দীর্ঘদিনের বন্ধু। শিক্ষা ও গবেষণায় বন্ধুপ্রতীম এই দুই দেশের পারস্পরিক সহযোগিতা আশাব্যঞ্জক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য সংখ্যক গবেষক-শিক্ষক জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চতর পর্যায়ে গবেষণা করছেন ও এর মধ্য দিয়ে জাপানের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্পর্কের ভিন্ন মাত্রা যুক্ত হয়েছে। উপাচার্য আশা প্রকাশ করেন শিক্ষা ও গবেষণায় জাপানের এ সহযোগিতা অব্যাহত থাকবে। উপাচার্য গবেষণাকে মানুষের উপকারে কিভাবে আরো বেশি কার্যকরী করা যায়— সে বিষয় নিয়েও আলোচনা করেন।
এসময় জাপানের জিচি মেডিক্যাল ইউনিভার্সিটি'র অধ্যাপক ড. সাহোকো ইচিহারা (Sahoko Ichihara), সহযোগী অধ্যাপক ড. মিসে নাথান (MISE Nathan), ড. একেগামি আকিহিকো (IKEGAMI Akihiko), ড. কিতামুরা ইউকি (Kitamura Yuki), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জামাল উদ্দিন, ড. মো. মোস্তাফিজুর রহমান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শিবলুর রাহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ড. মোহাম্মদ মহিউদ্দিন
পরিচালক (ভারপ্রাপ্ত)
Recent Press Releases
- Developing a Gesture-based Intelligent Wheelchair for the Physically Challenged People in Bangladesh শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- ছাত্রীদের খেলার মাঠের উদ্বোধন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সঙ্গে সুপ্রিম সিড কোম্পানি লিমিটেডের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর
- University Ranking: Action Plan শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- জাবি বার্ষিক সিনেট অধিবেশন অনুষ্ঠিত
- আগামীকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৩-তম বার্ষিক সিনেট অধিবেশন || সকল প্রস্তুতি সম্পন্ন
- কেন্দ্রীয় ও অনুষদভিত্তিক পরিচিতিমূলক অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে CRISPR/Cas9 Genome Editing বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
- জেইউ-সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭ম পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ডিপিডিডি-এর সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত