Jul 14, 2026
প্রেস বিজ্ঞপ্তি
Developing a Gesture-based Intelligent Wheelchair for the Physically Challenged People in Bangladesh শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৪ জুলাই ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে (সিএসই) Developing a Gesture-based Intelligent Wheelchair for the Physically Challenged People in Bangladesh শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান আজ সকাল এগারোটায় সিএসই বিভাগে এ কর্মশালার উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, হুইলচেয়ারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা ব্যবহারকারীর অঙ্গভঙ্গি বিশ্লেষণের মতো প্রযুক্তি সংযোজন করতে পারলে নিঃসন্দেহে এখানে আলাদা মূল্য সংযোজিত হবে এবং আমাদের দেশের মানুষরা অপেক্ষাকৃত কম মূল্যে এই প্রযুক্তির সুবিধা গ্রহণ করতে পারবেন। উপাচার্য বলেন, এই প্রকল্পের মূল লক্ষ্য হলো গবেষণার মাধ্যমে এমন উদ্ভাবনী সমাধান তৈরি করা যা হবে বিশ্বে অনন্য। প্রকল্প উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও সিআরপি-র মধ্যে এই অংশীদারিত্ব কেবল দাপ্তরিক কোনো চুক্তি নয়, বরং এটিকে আরো বেশি কার্যকরী করে তুলতে হবে, যার মাধ্যমে এই প্রকল্পের বাস্তবমুখী ফলাফল পাওয়া যাবে। তিনি বলেন, আমরা চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তাদের গবেষণার মধ্য দিয়ে এমন কিছু নতুনত্ব বের করে আনবেন, যা সরাসরি মানবকল্যাণে আসবে এবং দেশের জন্য আর্থিকভাবেও লাভজনক হবে। গবেষণা ও উদ্ভাবনের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট গবেষকরা সবসময় স্মরণীয় হয়ে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মাহবুব কবির, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুর রহমান, সিআরপি সাভারের এক্সিকিউটিভ ডিরেক্টর অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব হোসেন, ইমপ্রুভিং কম্পিউটার এন্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টারশিয়ারি এডুকেশন প্রজেক্ট (আইসিএসইটিইপি) এর প্রতিনিধি অধ্যাপক শাহরিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন প্রকল্পের সহকারী প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক স্বণালী বসাক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ও সিএসই বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ। উল্লেখ্য, গবেষণা প্রকল্পটি এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক ও বাংলাদেশ সরকারের আর্থিক সহযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিচালিত হচ্ছে। গবেষণা সম্পর্কিত বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই লিঙ্কে https://smart-wheelchair-five.vercel.app
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- Developing a Gesture-based Intelligent Wheelchair for the Physically Challenged People in Bangladesh শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- ছাত্রীদের খেলার মাঠের উদ্বোধন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সঙ্গে সুপ্রিম সিড কোম্পানি লিমিটেডের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর
- University Ranking: Action Plan শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- জাবি বার্ষিক সিনেট অধিবেশন অনুষ্ঠিত
- আগামীকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৩-তম বার্ষিক সিনেট অধিবেশন || সকল প্রস্তুতি সম্পন্ন
- কেন্দ্রীয় ও অনুষদভিত্তিক পরিচিতিমূলক অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে CRISPR/Cas9 Genome Editing বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
- জেইউ-সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭ম পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ডিপিডিডি-এর সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত