Aug 04, 2026
প্রেস বিজ্ঞপ্তি
`টাইগার রান’ শীর্ষক ম্যারাথন অনুষ্ঠিত ।। রাসেল মাহমুদ ও শ্যামলী দাস চ্যাম্পিয়ন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০৪ আগস্ট ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইয়ুথ ভলান্টিয়ার এ্যাসোসিয়েশনের আয়োজনে `টাইগার রান’ শীর্ষক ম্যারাথন প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার পাদদেশে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, প্রত্যাশী'র নির্বাহী পরিচালক মনোয়ার বেগম ও বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদ প্রমুখ।
ম্যারাথনে ছেলেদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন রাসেল মাহমুদ, ফাস্ট রানার আপ কেইংপ্রে ম্রো ও সেকেন্ড রানার আপ মনসুর আহমেদ। মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন শ্যামলী দাস, প্রথম রানার আপ পূজা রানী ও সেকেন্ড রানার আপ সাবিকুন নাহার। পুরস্কার বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন ইয়ুথ ভলান্টিয়ার এলায়ান্সের সংগঠক শেখ লোকমান গালিব ও মো. সজীব।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- রাস্তার উন্নয়ন কাজ ও শহিদ হাবিবুর রহমান কবির সরণির ভিত্তি প্রস্তরের উদ্বোধন
- Soho Project এর ডিসেমিনেশন মিটিং ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগংয়ের এর সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউনিকো হসপিটালসের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত
- Geoscience for Sustainable Development শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত
- ইউজিসি চেয়ারম্যান, সদস্য ও সংশ্লিষ্ট পরিচালকদের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা)-এর নেতৃত্বে প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
- ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস-এর প্রবেশিকা অনুষ্ঠান অনুষ্ঠিত
- আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু
- আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক লাভ ॥ উপাচার্যের অভিনন্দন