Sep 18, 2026
প্রেস বিজ্ঞপ্তি
রাস্তার উন্নয়ন কাজ ও শহিদ হাবিবুর রহমান কবির সরণির ভিত্তি প্রস্তরের উদ্বোধন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন-শীর্ষক প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের রাস্তার উন্নয়ন কাজ ও শহিদ হাবিবুর রহমান কবির সরণির ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। আজ বেলা সাড়ে এগারোটায় এক অনুষ্ঠানের মধ্যদিয়ে উপাচার্য এ ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। একই সাথে উপাচার্য প্রয়াত ছাত্রদল নেতা শহীদুল ইসলাম তুষারের নামে যাত্রী ছাউনির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, আমরা কোনো অবস্থাতেই হিংসা, সহিংসতা কিংবা অন্যায্যভাবে কারও ওপর আঘাত বা প্রাণহানিকে সমর্থন করি না। বৈচিত্র্য ও ভিন্নমতের প্রতি শ্রদ্ধা রেখে জাতীয় ঐক্য এবং অন্তর্ভুক্তিমূলক রাজনীতির মাধ্যমে সম্প্রীতি ও সততা প্রতিষ্ঠা করাই আমাদের মূল অঙ্গীকার হওয়া উচিত। তিনি আরও বলেন, যেকোনো পদ বা অবস্থানের চেয়ে ব্যক্তিগত নীতি-নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ বজায় রাখা সর্বাগ্রে থাকা উচিত।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা, জাবি সিনেট সদস্য ও ছাত্র ফ্রন্টের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, জাকসু’র সাবেক ভিপি আশরাফ উদ্দিন খান, জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু, জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মো. বাবর প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন-শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক মো. নাসির উদ্দিন।
ড. মোহাম্মদ মহিউদ্দিন
পরিচালক (ভারপ্রাপ্ত)
- পৃথিবীর সেরা ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান করে নেওয়া শিক্ষক-গবেষককে উপাচার্যের অভিনন্দন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব ও ডাক টিকিট প্রদর্শনী
- Publishing Scientific Research Paper in Q1, Q2, Q3/impact factor Journals/Scopus শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাস প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- জাবি শিক্ষার্থীদের নির্মিত শর্টফিল্ম ‘মানব’ চ্যাম্পিয়ন হওয়ায় উপাচার্যের অভিনন্দন
- জাবি শিক্ষার্থীদের নির্মিত শর্টফিল্ম ‘মানব’ চ্যাম্পিয়ন হওয়ায় উপাচার্যের অভিনন্দন
- ৪৯তম বিশেষ বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জাবির ৩৮ শিক্ষার্থীকে উপাচার্যের অভিনন্দন
- বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপাচার্যের শুভেচ্ছা ও শ্রদ্ধা
- উপ-উপাচার্য (শিক্ষা)-এর সঙ্গে কোরিয়া প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- আঞ্চলিক বৈচিত্র্য অনুযায়ী টেকসই কৃষি উন্নয়নে বাস্তব পরিকল্পনা গ্রহণ করা জরুরি -উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম