Oct 05, 2026
প্রেস বিজ্ঞপ্তি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপাচার্যের শুভেচ্ছা ও শ্রদ্ধা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০৫ অক্টোবর ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম আজ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষককে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং গভীর শ্রদ্ধা জানিয়েছেন। আজ এক বার্তায় উপাচার্য বলেন, শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি একটি মহান ব্রত। একজন শিক্ষক জ্ঞানের আলো ছড়ানোর পাশাপাশি একজন শিক্ষার্থীর স্বপ্ন, মূল্যবোধ, বিবেক ও মানবিক সত্তাকে গড়ে তোলেন। শিক্ষকের কথা, আদর্শ, উৎসাহ কিংবা দিকনির্দেশনা একজন শিক্ষার্থীর জীবনকে বদলে দিতে পারে। তাই শিক্ষকই পারেন প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, মানবিকতা ও আলোকিত চিন্তার উত্তরাধিকার পৌঁছে দিতে।
উপাচার্য বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ দীর্ঘদিন ধরে শিক্ষা, গবেষণা, জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধ বিকাশে অসামান্য অবদান রেখে চলেছেন। তাঁদের মেধা, নিষ্ঠা, প্রজ্ঞা ও ত্যাগের মধ্য দিয়েই এই বিশ্ববিদ্যালয় তার স্বাতন্ত্র্য, মর্যাদা ও গৌরবকে ধারণ করে এগিয়ে যাচ্ছে। একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের প্রতি তাঁদের ভালোবাসা, দায়বদ্ধতা ও পথ দেখানোর যে নিরন্তর প্রচেষ্টা, তা সত্যিই শ্রদ্ধার ও অনুপ্রেরণার।
উপাচার্য আজকের এই বিশেষ দিনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তাঁদেরও, যাঁরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও জ্ঞানচর্চার অঙ্গনে নিজেদের জীবন ও মেধা উৎসর্গ করে গেছেন। তিনি বলেন, শিক্ষার জন্য নিবেদিত প্রাণ এই সকল শিক্ষকের অবদান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে। উপাচার্য বলেন, আমি বিশ্বাস করি, আমাদের শিক্ষকরা শুধু জ্ঞান বিতরণকারী নন, তাঁরা আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর। তাঁদের হাত ধরেই গড়ে উঠবে জ্ঞাননির্ভর, মানবিক, অসাম্প্রদায়িক, নৈতিক ও সমৃদ্ধ বাংলাদেশ।
উপাচার্য বিশ্ব শিক্ষক দিবসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষককে আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা ও শুভকামনা জানান। উপাচার্য দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, শিক্ষকদের জ্ঞান ও প্রজ্ঞার আলোয় আলোকিত হোক আমাদের শিক্ষার্থীদের জীবন, সমৃদ্ধ হোক আমাদের বিশ্ববিদ্যালয়, সমাজ ও প্রিয় বাংলাদেশ।
ড. মোহাম্মদ মহিউদ্দিন
পরিচালক (ভারপ্রাপ্ত)
- বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপাচার্যের শুভেচ্ছা ও শ্রদ্ধা
- উপ-উপাচার্য (শিক্ষা)-এর সঙ্গে কোরিয়া প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- আঞ্চলিক বৈচিত্র্য অনুযায়ী টেকসই কৃষি উন্নয়নে বাস্তব পরিকল্পনা গ্রহণ করা জরুরি -উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম
- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নগর উন্নয়ন অধিদপ্তর আয়োজিত ‘টেকসই নগর পরিকল্পনায় তারুণ্যের ভাবনা’শীর্ষক প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন
- টাইমস হায়ার এডুকেশন, র্যাঙ্কিংয়ে দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।। উপাচার্যের অভিনন্দন
- “Readiness of Jahangirnagar University to Times Higher Education and QS Ranking” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতায় বাংলা বিভাগ চ্যাম্পিয়ন
- Building a Complete Agricultural Block Model Using GIS and Remote Sensing শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
- নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম-এর যোগদান
- রাস্তার উন্নয়ন কাজ ও শহিদ হাবিবুর রহমান কবির সরণির ভিত্তি প্রস্তরের উদ্বোধন