Oct 27, 2026
প্রেস বিজ্ঞপ্তি
জাবি উপাচার্যের সঙ্গে দক্ষিন কোরিয়া প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৭ অক্টোবর ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামের সঙ্গে দক্ষিণ কোরিয়ার চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির (Chonnam National University) এমিরেটাস অধ্যাপক চোই হেই ইয়ঙ (Choi Hae-Young) নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে। আজ বেলা তিনটায় উপাচার্য কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা, দক্ষিণ কোরিয়ার নাগরিক ও ভাষা শিক্ষক লি কু (Lee Ku) ও তাঁর স্ত্রী লি চার্লস (Lee Charles) উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে উপাচার্য দু’দেশের মধ্যে শিক্ষা-গবেষণা ও ছাত্র-শিক্ষক বিনিময়ের ওপর পদক্ষেপ গ্রহণের অভিপ্রায় ব্যক্ত করেন। অধ্যাপক চোই হেই ইয়ঙ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে উভয়ের মধ্যে আলোচনা অব্যাহত রাখার গুরুত্বারোপ করেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- জাবি উপাচার্যের সঙ্গে দক্ষিন কোরিয়া প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- পৃথিবীর সেরা ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান করে নেওয়া শিক্ষক-গবেষককে উপাচার্যের অভিনন্দন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব ও ডাক টিকিট প্রদর্শনী
- Publishing Scientific Research Paper in Q1, Q2, Q3/impact factor Journals/Scopus শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাস প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- জাবি শিক্ষার্থীদের নির্মিত শর্টফিল্ম ‘মানব’ চ্যাম্পিয়ন হওয়ায় উপাচার্যের অভিনন্দন
- জাবি শিক্ষার্থীদের নির্মিত শর্টফিল্ম ‘মানব’ চ্যাম্পিয়ন হওয়ায় উপাচার্যের অভিনন্দন
- ৪৯তম বিশেষ বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জাবির ৩৮ শিক্ষার্থীকে উপাচার্যের অভিনন্দন
- বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপাচার্যের শুভেচ্ছা ও শ্রদ্ধা
- উপ-উপাচার্য (শিক্ষা)-এর সঙ্গে কোরিয়া প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ