Jun 25, 2024
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৫ জুন ২০২৪।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গভীর দুঃখের সাথে জানাচ্ছেন যে, এই বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষক অধ্যাপক ড. কাজী সালেহ আহমেদ (৮৩) মঙ্গলবার ভোর ৫.৫৫ টার সময় রাজধানীর ধানমন্ডিস্থ একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি---------রাজিউন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, অগণিত শিক্ষক-শিক্ষার্থী এবং গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ যোহর মরহুমের ধানমন্ডি বাসার নিকটস্থ মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বাদ আসর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
অধ্যাপক ড. কাজী সালেহ আহমেদের মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ মঙ্গলবার (২৫ জুন ২০২৪) একদিনের শোক দিবস ঘোষণা করেছেন। শোক দিবসে বিশ্ববিদ্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং বিশ্ববিদ্যালয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়াও আজ বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ (পরীক্ষা ব্যতীত) বন্ধ রাখা হয়েছে।
উল্লেখ্য, অধ্যাপক ড. কাজী সালেহ আহমেদ ১৯৭২ সালের ৫ আগস্ট এ বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। তিনি ১৯৭৩ সালের ৭ ফেব্রুয়ারি সহযোগী অধ্যাপক এবং ১৯৮১ সালের ২৭ মে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। তিনি ১৯৮৮ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে দায়িত্ব পালন করেছেন।
উপাচার্যের শোক
অধ্যাপক ড. কাজী সালেহ আহমেদের মৃত্যুতে উপাচার্যর্ অধ্যাপক ড. মোঃ নূরুল আলম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ এক শোক বার্তায় উপাচার্য বলেন, অধ্যাপক ড. কাজী সালেহ আহমেদের মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হলো। পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞানে তাঁর অভাব সব সময় অনুভূত হবে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং ভৌত অবকাঠামোগত উন্নয়নে তাঁর অবদান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শ্রদ্ধার সাথে স্মরণ করে। উপাচার্য তাঁর শোক বার্তায় অধ্যাপক ড. কাজী সালেহ আহমেদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- জাকসু নির্বাচন নিয়ে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের মন্তব্যের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- Institutionalizing Innovation, Technology Transfer and IP Protection: Role of Stakeholders at Jahangirnagar University শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ২০২৪ সালের ১৪, ১৫ ও ১৭ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের চলমান বিচার কার্যক্রমের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান
- জাবি উপাচার্যের সঙ্গে জাপানের জিসি মেডিক্যাল ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- নাট্যাচার্য সেলিম আল দীনের ১৯তম প্রয়াণ দিবস পালিত
- সাবেক ৩ বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বই খুলেছে জাবি প্রশাসন
- বাংলা বিভাগে অধ্যাপক ড. মাহবুব আহসান খান স্মারক বৃত্তি প্রদান ও সেমিনার অনুষ্ঠিত
- ১২ জানুয়ারি 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস' পালিত \ ‘শুধু জ্ঞান অর্জনই নয়, নৈতিকতার চর্চাও সমুন্নত রাখতে হবে’ -জাবি উপাচার্য
- ১২ জানুয়ারি 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস' উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নানা আয়োজন ও প্রস্তুতি সম্পন্ন