Mar 25, 2025
প্রেস বিজ্ঞপ্তি
জাবি উপ-উপাচার্যের সঙ্গে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৫ মার্চ ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমানের সাথে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ ওয়াসিফ সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ দুপুরে উপাচার্য কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাৎকালে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে পারস্পরিক শিক্ষার্থী আদান-প্রদান, শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে মত বিনিময় করেন। উপ-উপাচার্য তাঁর এ আগ্রহের জন্য ধন্যবাদ জানান। উপ-উপাচার্য পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারক চুক্তি এবং দ্বিপাক্ষিক শিক্ষা-গবেষণার সম্ভাবনার বিষয় তুলে ধরেন।
সৌজন্য সাক্ষাৎকালে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, পাকিস্তান হাই কমিশনের কমার্শিয়াল সেক্রেটারি জিয়ান আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে উপ-উপাচার্যসহ ডেপুটি হাইকমিশনার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামো ও কেন্দ্রীয় মসজিদ পরিদর্শন করেন। তিনি মসজিদের বিদ্যমান সমস্যা সমাধানে সহযোগিতার আগ্রহ ব্যক্ত করেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- Digital Skills for Students শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সার্টিফিকেট প্রদান ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
- `Revisiting The July Uprising 2024: Documenting Memories Through an Oral History Archive’ শীর্ষক গবেষণা সেমিনার অনুষ্ঠিত
- Final Research Findings and Impacts of the World Bank Funded Resesrch Projects শীর্ষক ৩ দিনব্যাপী কর্মশালা শুরু
- উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম-এর যোগদান
- উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম-এর যোগদান
- জাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লেইসেস্টার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- জাবি উপাচার্য ও জাকসুর নেতৃবৃন্দের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
- Meet The Ambassador-Talking Diplomacy for Cooperation শীর্ষক আলোচনা অনুষ্ঠান
- AI Tools and Intelligent Workflows for Modern Research শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন