Apr 20, 2025
প্রেস বিজ্ঞপ্তি
সমাজবিজ্ঞান অনুষদে ‘গবেষণা পদ্ধতি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২০ এপ্রিল ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের আয়োজনে অনুষদের শিক্ষক লাউঞ্জে আজ সকালে ‘গবেষণা পদ্ধতি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লিংকন ইউনিভার্সিটি, মালয়েশিয়ার সহযোগী অধ্যাপক ড. মো. জাহিদ সিরাজ চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে গবেষণার বিভিন্ন পদ্ধতি তুলে ধরেন। কর্মশালায় স্বাগত বক্তব্যে সমাজবিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শামছুল আলম আশা প্রকাশ করেন, কর্মশালা থেকে নবীন শিক্ষকরা গবেষণায় আগ্রহী হবেন এবং সুষ্ঠুভাবে গবেষণা করার রীতি-নীতি সম্পর্কে জানতে পারবেন। কর্মশালায় অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু
- আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক লাভ ॥ উপাচার্যের অভিনন্দন
- আইবিএ-জেইউ এর কমিউনিক ক্লাবের উদ্যোগে ‘নেগোসিও ৩.০’-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত
- জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
- জুলাই'২৪ গণ-অভ্যুত্থান নিয়ে বিরূপ ও অনভিপ্রেত মন্তব্য করায় প্রত্নতত্ত্ব বিভাগের ৫৪-তম ব্যাচের শিক্ষার্থী শারাফাত শারিককে সাময়িকভাবে বহিষ্কার, মামলা দায়ের ও তদন্ত কমিটি গঠন
- `টাইগার রান’ শীর্ষক ম্যারাথন অনুষ্ঠিত ।। রাসেল মাহমুদ ও শ্যামলী দাস চ্যাম্পিয়ন
- কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. মো. সোহেল রানা-এর যোগদান
- আন্ত:বিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ চ্যাম্পিয়ন
- Developing a Gesture-based Intelligent Wheelchair for the Physically Challenged People in Bangladesh শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- ছাত্রীদের খেলার মাঠের উদ্বোধন