Apr 29, 2025
প্রেস বিজ্ঞপ্তি (অভিনন্দন বার্তা)
টাইমস হায়ার এডুকেশনের এশিয়া র্যাঙ্কিংয়ে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় \ উপাচার্যের অভিনন্দন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৯ এপ্রিল ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টাইমস হায়ার এডুকেশনের এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৫-এ এশিয়া অঞ্চলে সেরা তালিকায় ৩৫১-৪০০ এর মধ্যে স্থান লাভ করায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এতদ্সঙ্গে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, টাইমস হায়ার এডুকেশনের বিশ্ব র্যাঙ্কিংয়ে স্থান লাভ এবং এশিয়া র্যাঙ্কিংয়েও ভালো অবস্থান অর্জন শিক্ষা-গবেষণা ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রার স্বীকৃতি। এটা বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকলের জন্য সম্মান ও গৌরবের বিষয়। এই অর্জনে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও সুনাম বৃদ্ধি পেয়েছে। উপাচার্য আশা প্রকাশ করেন, আগামীতে বিশ্ব ও এশীয় র্যাঙ্কিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রশাসন শিক্ষা-গবেষণা সম্প্রসারণ এবং মান বৃদ্ধির প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। ইতোমধ্যে গবেষণাখাতে এবং আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশনার ক্ষেত্রে আর্থিক প্রণোদনা বৃদ্ধি করা হয়েছে।
উল্লেখ্য, ২৩ এপ্রিল ২০২৫ তারিখে টাইমস হায়ার এডুকেশন তাদের ওয়েবসাইটে এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং প্রকাশ করে। টিচিং, রিসার্চ এনভাইরনমেন্ট, রিসার্চ কোয়ালিটি, ইন্ডাস্ট্রি এবং ইন্টারন্যাশনাল আউটলুক- এ পাঁচটি সূচকের ওপর প্রাপ্ত পয়েন্টের ভিত্তিতে র্যাঙ্কিং প্রকাশ করে প্রতিষ্ঠানটি। তালিকায় এশিয়ার ৩৫টি অঞ্চলের ৮৫৩টি বিশ্ববিদ্যালয় স্থান পায়।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- Meet The Ambassador-Talking Diplomacy for Cooperation শীর্ষক আলোচনা অনুষ্ঠান
- AI Tools and Intelligent Workflows for Modern Research শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- ক্যাম্পাসের অভ্যন্তরে বহিরাগত দুষ্কৃতিকারী কর্তৃক টেনে-হিচড়ে অন্ধকার স্থানে নিয়ে ধর্ষণ ও প্রাণনাশের চেষ্টার ঘটনা পরবর্তী বিশ্ববিদ্যালয় প্রশাসন দুষ্কৃতিকারীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নানাবিধ পদক্ষেপ গ্রহণ
- জাবি জলাশয়ে ৪১২ কেজি মাছের পোনা অবমুক্তকরণ
- বহিরাগত দুষ্কৃতিকারী কর্তৃক ছাত্রীকে টেনেহিঁচড়ে অন্ধকার স্থানে নিয়ে ধর্ষণের ও প্রাণনাশের চেষ্টার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের গভীর উদ্বেগ ॥ দ্রুততম সময়ে অপরাধীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির অঙ্গীকার
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের দায়িত্ব হস্তান্তর
- বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে পরিচালিত সকল অনুষদ ও ইনস্টিটিউটের গবেষণা প্রকল্প উপস্থাপন অনুষ্ঠানের উদ্বোধন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীনের হুবেই ইউনিভার্সিটির সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
- স্বাধীনতা পদক প্রাপ্তিতে জাবিতে মুকিত মজুমদার বাবুকে সংবর্ধনা অনুষ্ঠানে জাবি উপাচার্য