May 21, 2025
প্রেস বিজ্ঞপ্তি
সমাজবিজ্ঞান অনুষদের বার্ষিক গবেষণা প্রকল্প সেমিনার অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২১ মে ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের গবেষণা প্রকল্পের সারসংক্ষেপ উপস্থাপন বিষয়ক সেমিনার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা ভাতা বৃদ্ধির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। শিক্ষকদের গবেষণা কাজ সহজ করতে প্রয়োজনীয় প্রতিষ্ঠান থেকে বিশ্ববিদ্যালয় সাবস্ক্রিপশন গ্রহণ করবে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকেও সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সহযোগিতা গ্রহণ করা হবে। তিনি শিক্ষকদের গবেষণা প্রবন্ধ পিয়ার রিভিউড জার্নালে প্রকাশ করার আহ্বান জানান। উপাচার্য বিশ্ব র্যাঙ্কিংয়ে সমাজবিজ্ঞান অনুষদ দেশসেরা হওয়ায় অনুষদভুক্ত শিক্ষকদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
আজ সকাল সাড়ে দশটায় সমাজবিজ্ঞান অনুষদের লাউঞ্জে অনুষ্ঠিত এ সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শাহেদুর রশিদ, বিভাগের শিক্ষক অধ্যাপক ড. নাহ্রিন ইসলাম খান, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মানস চৌধুরী, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানের পর নিজ নিজ বিভাগে শিক্ষকগণ তাঁদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- Geospatial Data Analysis and Management (Basic) শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
- নারী কাবাডি বিশ্বকাপ ২০২৫-এ বাংলাদেশ দলের ফিটনেস কোচ জাবি শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক সুজিত কুমার ব্যানার্জীকে উপাচার্যের অভিনন্দন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জাবি উপাচার্যের অভিনন্দন
- পিআরএলে যাওয়া কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান অফিসার সমিতির
- জাকসু নির্বাচন নিয়ে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের মন্তব্যের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- Institutionalizing Innovation, Technology Transfer and IP Protection: Role of Stakeholders at Jahangirnagar University শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ২০২৪ সালের ১৪, ১৫ ও ১৭ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের চলমান বিচার কার্যক্রমের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান
- জাবি উপাচার্যের সঙ্গে জাপানের জিসি মেডিক্যাল ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ