Jul 24, 2025
প্রেস বিজ্ঞপ্তি (শোক বার্তা)
ভূগোল ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. খোন্দকার মউদুদ ইলাহীর
মৃত্যুতে উপাচার্যের শোক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৪ জুলাই ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এই বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. খোন্দকার মউদুদ ইলাহীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। অধ্যাপক ড. খোন্দকার মউদুদ ইলাহী গতকাল রাত সাড়ে আটটার দিকে তাঁর ঢাকাস্থ বাসায় হার্ট এ্যাটাকে মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি---রাজিউন।
অধ্যাপক ড. খোন্দকার মউদুদ ইলাহী ১৯৭২ সালের ২ মার্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। তিনি ১৯৭৪ সালের ২৭ মার্চ সহযোগী অধ্যাপক এবং ১৯৮৫ সালের ২ মে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। তিনি ২০১১ সালের জুন মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার চাকরি থেকে অবসর গ্রহণ করেন। পেশাগত জীবনে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয় এবং স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।
যুক্তরাষ্ট্রে সফররত উপাচার্য তাঁর শোক বার্তায় বলেন, এই বিশ্ববিদ্যালয়ের যাত্রাকালে যোগদানকারী একজন শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং ভৌত অবকাঠামোগত উন্নয়নে তাঁর অবদান বিশ্ববিদ্যালয় প্রশাসন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। ভূগোল ও পরিবেশ গবেষণায় তাঁর অর্জন, সমাজ ও জাতিকে ঋদ্ধ করেছে। সজ্জন ও নিবেদিত প্রাণ অধ্যাপক ড. খোন্দকার মউদুদ ইলাহীর তাঁর কর্মের মধ্যদিয়ে স্মরণীয় হয়ে থাকবেন।
উপাচার্য শোক বার্তায় অধ্যাপক খোন্দকার মউদুদ ইলাহীর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন।
উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান আজ পৃথক এক শোক বার্তায় অধ্যাপক ড. খোন্দকার মউদুদ ইলাহীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- Geospatial Data Analysis and Management (Basic) শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
- নারী কাবাডি বিশ্বকাপ ২০২৫-এ বাংলাদেশ দলের ফিটনেস কোচ জাবি শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক সুজিত কুমার ব্যানার্জীকে উপাচার্যের অভিনন্দন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জাবি উপাচার্যের অভিনন্দন
- পিআরএলে যাওয়া কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান অফিসার সমিতির
- জাকসু নির্বাচন নিয়ে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের মন্তব্যের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- Institutionalizing Innovation, Technology Transfer and IP Protection: Role of Stakeholders at Jahangirnagar University শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ২০২৪ সালের ১৪, ১৫ ও ১৭ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের চলমান বিচার কার্যক্রমের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান
- জাবি উপাচার্যের সঙ্গে জাপানের জিসি মেডিক্যাল ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ