Aug 07, 2025
প্রেস বিজ্ঞপ্তি
আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু
উদ্বোধনী খেলায় নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ জয়ী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০৭ আগস্ট ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আজ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৫-২৬ শুরু হয়েছে। সকালে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং উদ্বোধনী খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, খেলাধুলা শারীরিক সুস্থতার অন্যতম অংশ । আমরা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতাগুলোতে ফেয়ার প্লে, সহযোগিতা, সহমর্মিতা ও প্রতিপক্ষকে সম্মান প্রদর্শনের সংস্কৃতি দেখতে চাই। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে খেলার উন্নয়নে বর্তমান প্রশাসন একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক দু'টি মাঠ খুব দ্রুতই উদ্বোধন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) বেগম নাছরীন এবং অংশগ্রহণকারী বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ ১-০ গোলে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটকে পরাজিত করে। অপর খেলায় উদ্ভিদবিজ্ঞান বিভাগ ১-০ গোলে মার্কেটিং বিভাগকে পরাজিত করে।
ড. মোহাম্মদ মহিউদ্দিন
পরিচালক (ভারপ্রাপ্ত)
- জাকসু নির্বাচন নিয়ে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের মন্তব্যের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- Institutionalizing Innovation, Technology Transfer and IP Protection: Role of Stakeholders at Jahangirnagar University শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ২০২৪ সালের ১৪, ১৫ ও ১৭ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের চলমান বিচার কার্যক্রমের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান
- জাবি উপাচার্যের সঙ্গে জাপানের জিসি মেডিক্যাল ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- নাট্যাচার্য সেলিম আল দীনের ১৯তম প্রয়াণ দিবস পালিত
- সাবেক ৩ বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বই খুলেছে জাবি প্রশাসন
- বাংলা বিভাগে অধ্যাপক ড. মাহবুব আহসান খান স্মারক বৃত্তি প্রদান ও সেমিনার অনুষ্ঠিত
- ১২ জানুয়ারি 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস' পালিত \ ‘শুধু জ্ঞান অর্জনই নয়, নৈতিকতার চর্চাও সমুন্নত রাখতে হবে’ -জাবি উপাচার্য
- ১২ জানুয়ারি 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস' উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নানা আয়োজন ও প্রস্তুতি সম্পন্ন