Oct 29, 2025
প্রেস বিজ্ঞপ্তি
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিকাশ কেন্দ্র
আনন্দশালা'র ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৯ অক্টোবর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিকাশ কেন্দ্র আনন্দশালা’র (SNEC-JU) ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ পালিত হয়েছে। আনন্দশালা প্রাঙ্গণে বেলা একটায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, আনন্দশালা’র স্পেশাল নিডস শিশুদের সকল চাহিদা আমরা পূরণ করতে পারছি না, তবে আমরা পূরণ করতে চাই এবং আমরা চেষ্টা করছি। তিনি বলেন, বাচ্চাদের স্পীচ থেরাপিস্ট প্রয়োজন, কিন্তু আমরা পূরণ করতে পারছি না। তিনি দ্রুততম সময়ে স্পীচ থেরাপিস্ট নিয়োগের ব্যবস্থা গ্রহণ করবেন বলে জনান। উপ-উপাচার্য (শিক্ষা) আরও বলেন, আনন্দশালা’র শিক্ষা ও শিক্ষাসহায়ক কর্মকাণ্ডে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি এক্ষেত্রে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য, দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য এ ধরনের স্কুল রয়েছে। ২০০৯ সালের ২৮ অক্টোবর আনন্দশালা স্কুলের যাত্রা শুরু হয়।
ড. মোহাম্মদ মহিউদ্দিন
পরিচালক (ভারপ্রাপ্ত)
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের দায়িত্ব হস্তান্তর
- বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে পরিচালিত সকল অনুষদ ও ইনস্টিটিউটের গবেষণা প্রকল্প উপস্থাপন অনুষ্ঠানের উদ্বোধন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীনের হুবেই ইউনিভার্সিটির সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
- স্বাধীনতা পদক প্রাপ্তিতে জাবিতে মুকিত মজুমদার বাবুকে সংবর্ধনা অনুষ্ঠানে জাবি উপাচার্য
- Insights from Recent Measles Outbreak in Bangladesh: Strengthening Scientific Response & National Preparedness শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
- আন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় দর্শন বিভাগ চ্যাম্পিয়ন
- নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমানের ’আবু জাফর শামসুদ্দীন ও আয়েশা আখতার খাতুন মেমোরিয়াল ট্রাস্ট’-এর বিশেষ সম্মাননা পুরস্কার লাভ
- রসায়ন বিভাগে Masters Research Showcase শীর্ষক পোস্টার প্রেজেন্টশন অনুষ্ঠিত
- ‘FT-IR, UV-Vis Spectroscopy and Microscopy’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- Geospatial Data Analysis and Management (Basic and Intermediate) শীর্ষক ১৭ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু