May 10, 2026
প্রেস বিজ্ঞপ্তি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীনের হুবেই ইউনিভার্সিটির সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১০ মে ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীনের হুবেই ইউনিভার্সিটির সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে| আজ বেলা সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিসের সেমিনার কক্ষে এ সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এবং হুবেই ইউনিভার্সিটির পক্ষে অধ্যাপক ড. লিউ জিয়ানপিং (Prof. Liu Jianping) চুক্তিতে স্বাক্ষর করেন| এই চুক্তির আওতায় বেল্ট এন্ড রোড উদ্যোগের অংশ হিসেবে স্মার্ট হেলথ, ডিজিটাল ট্রান্সফর্মেশন, দ্বিপাক্ষিক শিক্ষা-গবেষণা, সেমিনার, কর্মশালা ইত্যাদিতে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, এ চুক্তির ফলে দুই প্রতিষ্ঠানে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র প্রসারিত হবে| শিক্ষক-শিক্ষার্থীসহ গবেষকরা বিভিন্ন তথ্যসহ প্রয়োজনীয় বিষয় পারস্পরিক আদান-প্রদান করতে পারবেন।
অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মো. মাফরুহী সাত্তার, পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, মাইক্রোবায়োলজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. নিহাদ আদনান, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. রেজাউল করিম, দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেন, হুবেই ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অফিসের ডিরেক্টর অধ্যাপক ড. কাই লেই (Cai Lei), স্কুল অব কম্পিউটার সায়েন্সের ডিন অধ্যাপক ড. ঝাং ইয়ান (Zhang Yan), কলেজ অব হেলথ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের সহযোগী অধ্যাপক ড. চেন হঙঝিয়ান (Chen Hongjian), অধ্যাপক ড. কাই ডঙবো(Cai Dongbo), অধ্যাপক ড. হান কাই (Han Kai), বিজ্ঞান কারখানার সিনিয়র নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- Digital Skills for Students শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সার্টিফিকেট প্রদান ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
- `Revisiting The July Uprising 2024: Documenting Memories Through an Oral History Archive’ শীর্ষক গবেষণা সেমিনার অনুষ্ঠিত
- Final Research Findings and Impacts of the World Bank Funded Resesrch Projects শীর্ষক ৩ দিনব্যাপী কর্মশালা শুরু
- উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম-এর যোগদান
- উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম-এর যোগদান
- জাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লেইসেস্টার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- জাবি উপাচার্য ও জাকসুর নেতৃবৃন্দের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
- Meet The Ambassador-Talking Diplomacy for Cooperation শীর্ষক আলোচনা অনুষ্ঠান
- AI Tools and Intelligent Workflows for Modern Research শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন