‘Celebrating Innovation and Capacity Building in Geospatial Science’ শীর্ষক GIS Day 2025 উদযাপন ও বিশেষায়িত কর্মশালা অনুষ্ঠিত
Nov 19, 2025
Nov 19, 2025
প্রেস বিজ্ঞপ্তি
‘Celebrating Innovation and Capacity Building in Geospatial Science’ শীর্ষক GIS Day 2025 উদযাপন ও বিশেষায়িত কর্মশালা অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৯ নভেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস (আইআরএস) ও ইয়ুথম্যাপারস এট আইআরএস (YouthMappers at IRS), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চ্যাপ্টার-এর যৌথ আয়োজনে GIS Day 2025 নানা আয়োজনের মধ্য দিয়ে আজ উদযাপন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল “Celebrating Innovation and Capacity Building in Geospatial Science”।
দিনব্যাপী আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে সকালে বর্ণাঢ্য র্যালির আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়। র্যালিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান এবং ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস-এর পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম। তাঁরা তাঁদের শুভেচ্ছা বক্তব্যে জিওস্পেশাল প্রযুক্তির সাম্প্রতিক অগ্রগতি, গবেষণাধর্মী কার্যক্রমের গুরুত্ব এবং মানচিত্রভিত্তিক কাজের সম্ভাবনাময় দিকগুলো তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষার্থীদের উদ্ভাবনী কার্যক্রমে আরও সম্পৃক্ত হওয়ার অনুপ্রেরণা দেন। সূচির পরবর্তী ক্রম হিসাবে বৃক্ষরোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম।
দিবসের ইনডোর সেশনে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পরবর্তি কার্যক্রম শুরু হয়। সেখানে ৭টি দল পোষ্টার প্রেজেন্টেশনে অংশগ্রহণ করেন, যেখানে অংশগ্রহণকারীরা তাদের গবেষণা প্রকল্প উপস্থাপন করেন। এরপর YouthMappers at IRS-এর বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন। এছাড়ক “GeoCognition Tool: Where We Move” শীর্ষক
প্রযুক্তিগত কর্মশালায় হাতে-কলমে জিওকগনিশন টুল ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। শেষে নতুন এক্সিকিউটিভ কমিটির ঘোষণা দেওয়া ও সমাপনী বক্তব্যের মাধ্যমে দিনব্যাপী আয়োজন সম্পন্ন হয়।
এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, YouthMappers-এর বর্তমান ও সাবেক নেতৃত্ববৃন্দ, জাকসুর জিএস এবং জিওস্পেশাল প্রযুক্তি সম্পৃক্ত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
Recent Press Releases
- নারী কাবাডি বিশ্বকাপ ২০২৫-এ বাংলাদেশ দলের ফিটনেস কোচ জাবি শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক সুজিত কুমার ব্যানার্জীকে উপাচার্যের অভিনন্দন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জাবি উপাচার্যের অভিনন্দন
- পিআরএলে যাওয়া কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান অফিসার সমিতির
- জাকসু নির্বাচন নিয়ে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের মন্তব্যের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- Institutionalizing Innovation, Technology Transfer and IP Protection: Role of Stakeholders at Jahangirnagar University শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ২০২৪ সালের ১৪, ১৫ ও ১৭ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের চলমান বিচার কার্যক্রমের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান
- জাবি উপাচার্যের সঙ্গে জাপানের জিসি মেডিক্যাল ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- নাট্যাচার্য সেলিম আল দীনের ১৯তম প্রয়াণ দিবস পালিত