জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমি অব গার্মেন্টস টেকনোলজি বাংলাদেশের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
Jan 06, 2026
Jan 06, 2026
প্রেস বিজ্ঞপ্তি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমি অব গার্মেন্টস টেকনোলজি বাংলাদেশের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০৬ জানুয়ারি ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে একাডেমি অব গার্মেন্টস টেকনোলজি বাংলাদেশের (গার্মেন্টটেকবিডি) সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে এ সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব এবং গার্মেন্টটেকবিডি'র পক্ষে প্রতিষ্ঠানটির স্ট্রাটেজিক পার্টনার ড. হেনরি সো চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জামাল উদ্দীনসহ, গার্মেন্টটেকবিডি'র সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় যৌথ গবেষণা, বিডি কেস কম্পিটিশনে অংশগ্রহণ, প্রশিক্ষণ, কর্মশালা, বুটক্যাম্প আয়োজন করবে। এছাড়া সংস্থাটি যৌথভাবে স্নাতক, স্নাতকোত্তরসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য উন্নয়মূলক কর্মকান্ড পরিচালনা করবে।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
Recent Press Releases
- নারী কাবাডি বিশ্বকাপ ২০২৫-এ বাংলাদেশ দলের ফিটনেস কোচ জাবি শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক সুজিত কুমার ব্যানার্জীকে উপাচার্যের অভিনন্দন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জাবি উপাচার্যের অভিনন্দন
- পিআরএলে যাওয়া কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান অফিসার সমিতির
- জাকসু নির্বাচন নিয়ে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের মন্তব্যের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- Institutionalizing Innovation, Technology Transfer and IP Protection: Role of Stakeholders at Jahangirnagar University শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ২০২৪ সালের ১৪, ১৫ ও ১৭ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের চলমান বিচার কার্যক্রমের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান
- জাবি উপাচার্যের সঙ্গে জাপানের জিসি মেডিক্যাল ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- নাট্যাচার্য সেলিম আল দীনের ১৯তম প্রয়াণ দিবস পালিত