Apr 16, 2026
প্রেস বিজ্ঞপ্তি
Korea-Bangladesh Libray ODA কনফারেন্সে যোগ দিতে জাবি উপাচার্য ৪ দিনের সফরে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৬ এপ্রিল ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান Libertree Inc. (Korea-based company specializing in Al-based bibliographic) ও MARC systems for libraries এর আমন্ত্রণে Korea-Bangladesh Libray ODA Working Conference এ যোগ দিতে আজ ১৬ এপ্রিল রাতে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন। উপাচার্য আগামী ১৮ থেকে ২১ এপ্রিল ২০২৬ পর্যন্ত দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিতব্য চারদিনের আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দিবেন।
উপাচার্য কনফারেন্সে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে গ্রন্থাগার খাতে দ্বিপাক্ষিক সহযোগিতার সুযোগ তৈরি ও ODA (Official Development Assistance) নানা ধরনের উদ্যোগের ক্ষেত্র তৈরি প্রসঙ্গে আলোচনা করবেন। তিনি গ্রন্থাগারের আধুনিকায়ন, ডিজিটালে রূপান্তর, বিবলিওগ্রাফি ও মেটাডেটার উন্নয়ন, দু'দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক শিক্ষা-গবেষণায় সহযোগিতার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়েও আলোচনা করবেন। উপাচার্যের এই সফর বাংলাদেশের শিক্ষা খাতে বিশেষ করে গ্রন্থাগারের অবকাঠামোগত উন্নয়ন ও ভবিষ্যৎ বিষয়ে দিকনির্দেশনা পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। আগামী ২১ এপ্রিল ২০২৬ তারিখে উপাচার্য দেশে ফিরবেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- Meet The Ambassador-Talking Diplomacy for Cooperation শীর্ষক আলোচনা অনুষ্ঠান
- AI Tools and Intelligent Workflows for Modern Research শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- ক্যাম্পাসের অভ্যন্তরে বহিরাগত দুষ্কৃতিকারী কর্তৃক টেনে-হিচড়ে অন্ধকার স্থানে নিয়ে ধর্ষণ ও প্রাণনাশের চেষ্টার ঘটনা পরবর্তী বিশ্ববিদ্যালয় প্রশাসন দুষ্কৃতিকারীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নানাবিধ পদক্ষেপ গ্রহণ
- জাবি জলাশয়ে ৪১২ কেজি মাছের পোনা অবমুক্তকরণ
- বহিরাগত দুষ্কৃতিকারী কর্তৃক ছাত্রীকে টেনেহিঁচড়ে অন্ধকার স্থানে নিয়ে ধর্ষণের ও প্রাণনাশের চেষ্টার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের গভীর উদ্বেগ ॥ দ্রুততম সময়ে অপরাধীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির অঙ্গীকার
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের দায়িত্ব হস্তান্তর
- বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে পরিচালিত সকল অনুষদ ও ইনস্টিটিউটের গবেষণা প্রকল্প উপস্থাপন অনুষ্ঠানের উদ্বোধন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীনের হুবেই ইউনিভার্সিটির সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
- স্বাধীনতা পদক প্রাপ্তিতে জাবিতে মুকিত মজুমদার বাবুকে সংবর্ধনা অনুষ্ঠানে জাবি উপাচার্য