Meet The Ambassador-Talking Diplomacy for Cooperation শীর্ষক আলোচনা অনুষ্ঠান
May 20, 2026

প্রেস বিজ্ঞপ্তি

Meet The Ambassador-Talking Diplomacy for Cooperation শীর্ষক আলোচনা অনুষ্ঠান 

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২০ মে ২০২৬

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) ও জার্মান গবেষণাপ্রতিষ্ঠান ফ্রেডরিক এবার্ট স্টিফটাং (এফইএস) Meet The Ambassador-Talking Diplomacy for Cooperation শীর্ষক আলোচনা অনুষ্ঠান আজ সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মানির রাষ্ট্রদূত  ড. হুডিগার লটজ (Dr Rüdiger Lotz)|

 

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, জার্মানি বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ অংশীদার এবং দেশটি আমাদের তরুণ প্রজন্মের কাছে জ্ঞান, শৃঙ্খলা ও উদ্ভাবনের এক অনন্য প্রতীক| উপাচার্য বলেন, সাম্প্রতিক ছাত্র-জনতার অভ্যুত্থানের পর, সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণ এবং দেশ পুনর্গঠনে আমাদের এই মেধাবী ও উদ্যমী যুবসমাজকে সঠিক দিকনির্দেশনা প্রদান করা আজ সময়ের দাবি| আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে বাস্তবমুখী গবেষণা এবং শিল্পের সাথে আরও বেশি সংযোগ স্থাপন করতে চাই| তিনি বলেন, এজন্য জার্মানির দীর্ঘ অভিজ্ঞতা আমাদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক হতে পারে| আমি আশা করি, এই সফরের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ও গবেষণা সংক্রান্ত সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচিত হবে|

 

জার্মানির রাষ্ট্রদূত  ড. হুডিগার লটজ স্বাগত বক্তব্যে বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এই অর্থবহ সংলাপে অংশ নিতে পেরে আমি অত্যন্ত অনুপ্রাণিত| তরুণ প্রজন্ম, বিশেষ করে জেন-জি বাংলাদেশের ভবিষ্যতের প্রকৃত রূপকার এবং আগামী দিনের নেতৃত্ব তাদের হাতেই| সাম্প্রতিক জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সংস্কারের যে আকাঙ্ক্ষা ফুটে উঠেছে, তা একটি স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ| জার্মানি বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ অর্থনৈতিক অংশীদার এবং আমি বিশ্বাস করি, সঠিক দিকনির্দেশনা ও শিক্ষা প্রসারের মাধ্যমে আগামী ২০-২৫ বছরের মধ্যে বাংলাদেশ বিশ্বের শীর্ষ ২০টি অর্থনীতির একটিতে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রাখে| তিনি আরও বলেন, আমাদের এই দ্বিপাক্ষিক সম্পর্ক এখন কেবল সাহায্য-নির্ভর নয়, বরং একটি কৌশলগত অংশীদারিত্বের দিকে এগিয়ে যাচ্ছে| বিশেষ করে বাণিজ্যের বহুমুখীকরণ, উচ্চশিক্ষা, এবং কারিগরি দক্ষতা উন্নয়নের মাধ্যমে বাংলাদেশি তরুণদের বৈশ্বিক শ্রমবাজারের জন্য প্রস্তুত করতে জার্মানির সহযোগিত অব্যাহত রাখবে|

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিজিএসের সভাপতি জিল্লু রহমান, ফ্রেডরিক এবার্ট স্টিফটাং এর রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ ড. ফেলিক্স গারডেসসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন|  

 

মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি

পরিচালক (ভারপ্রাপ্ত)

Recent Press Releases