May 20, 2025
প্রেস বিজ্ঞপ্তি
রবীন্দ্রনাথ ও নজরুল আমাদের আলোকবর্তিকা ও পথপ্রদর্শক
- উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২০ মে ২০২৫
জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি প্রত্যাখান করেছিলেন। তিনি নোবেল প্রাইজ ও নাইটহুড উপাধি গ্রহণের মধ্য দিয়ে পশ্চিমাদের কাছ থেকে ভালোটুকু গ্রহণ করেছেন এবং প্রতিবাদের জন্য তিনি নাইটহুড উপাধি প্রত্যাখান করেন। কাজী নজরুল ইসলামের ক্ষেত্রেও আমরা একইরকম চিত্র দেখতে পাই। তিনি ব্রিটিশদের সঙ্গে একসাথে হেঁটেছেন; আবার তিনিই বিদ্রোহী কবিতা লিখে ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। রবীন্দ্রনাথ ও নজরুল আমাদের আলোকবর্তিকা ও পথপ্রদর্শক হয়ে আছেন। এ জন্য রবীন্দ্রনাথ ও নজরুলকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। গতকাল সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র-নজরুল জন্ম-জয়ন্তী অনুষ্ঠান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এসব কথা বলেন।
ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম। উদ্বোধনী অনুষ্ঠানে আবৃত্তি করেন বেতার ও টেলিভিশন সংবাদ উপস্থাপক দেওয়ান সাইদুল ইসলাম ও বেতার ও টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপক সৈয়দা সাজিদা খানম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আহমেদ রেজা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ধ্বনি ও জলসিঁড়ি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- নাট্যাচার্য সেলিম আল দীনের ১৯তম প্রয়াণ দিবস পালিত
- সাবেক ৩ বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বই খুলেছে জাবি প্রশাসন
- বাংলা বিভাগে অধ্যাপক ড. মাহবুব আহসান খান স্মারক বৃত্তি প্রদান ও সেমিনার অনুষ্ঠিত
- ১২ জানুয়ারি 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস' পালিত \ ‘শুধু জ্ঞান অর্জনই নয়, নৈতিকতার চর্চাও সমুন্নত রাখতে হবে’ -জাবি উপাচার্য
- ১২ জানুয়ারি 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস' উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নানা আয়োজন ও প্রস্তুতি সম্পন্ন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমি অব গার্মেন্টস টেকনোলজি বাংলাদেশের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
- ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া : জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
- ‘এ’ ইউনিট-এর ছাত্রদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত \ আইবিএ-জেইউ ইউনিটের ফল প্রকাশ
- আইবিএ এবং ‘এ’ ইউনিট-এর ছাত্রীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত