Feb 02, 2026
জরুরি প্রেস বিজ্ঞপ্তি
২০২৪ সালের ১৪, ১৫ ও ১৭ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের চলমান বিচার কার্যক্রমের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত ১৪, ১৫ ও ১৭ জুলাই ২০২৪ তারিখে সংঘটিত ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের সম্পৃক্ততার বিষয়টি অধিকতর তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সব ধরণের কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে অভিযোগকারী ও অভিযোগের স্বপক্ষে স্বাক্ষীগণের স্বাক্ষ্যগ্রহণ, প্রাপ্ত তথ্য বিশ্লেষণ, ভিডিও পর্যালোচনা, অভিযুক্তগণের আত্মপক্ষ সমর্থনের জন্য বক্তব্য গ্রহণ সম্পন্ন হয়েছে। বর্তমানে অভিযোগকারীগণের অভিযোগ, গৃহীত স্বাক্ষ্য এবং আত্মপক্ষ সমর্থনে প্রদেয় বক্তব্য থেকে প্রাপ্ত তথ্য অধিকতর বিশ্লেষণপূর্বক পর্যালোচনা করার স্বার্থে পুনরায় স্বাক্ষ্য গ্রহণের (Double Checking) কার্যক্রম চলমান রয়েছে।
উল্লিখিত কার্যক্রমসমূহ শেষে সুপারিশসহ প্রতিবেদন প্রস্তুত এবং স্বাক্ষর শেষে চূড়ান্ত প্রতিবেদন আগামী ১৫ এপ্রিল ২০২৬ তারিখ প্রকাশ করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরলসভাবে কাজ করছে।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- Developing a Gesture-based Intelligent Wheelchair for the Physically Challenged People in Bangladesh শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- ছাত্রীদের খেলার মাঠের উদ্বোধন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সঙ্গে সুপ্রিম সিড কোম্পানি লিমিটেডের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর
- University Ranking: Action Plan শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- জাবি বার্ষিক সিনেট অধিবেশন অনুষ্ঠিত
- আগামীকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৩-তম বার্ষিক সিনেট অধিবেশন || সকল প্রস্তুতি সম্পন্ন
- কেন্দ্রীয় ও অনুষদভিত্তিক পরিচিতিমূলক অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে CRISPR/Cas9 Genome Editing বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
- জেইউ-সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭ম পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ডিপিডিডি-এর সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত