Sep 05, 2025
প্রেস বিজ্ঞপ্তি
'Applications of Financial Management at Public Sector: Focus on University's Financial Management' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০৫ সেপ্টেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 'Applications of Financial Management at Public Sector: Focus on University's Financial Management' শীর্ষক দু'দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে সকাল সাড়ে নয়টায় শুরু হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ।
উদ্বোধনী বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ বলেন, দু'দিনব্যাপী এ প্রশিক্ষণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ সরকারের আর্থিক ব্যবস্থাপনা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে শৃঙ্খলা বজায় রাখতে যে সকল আইন, সংবিধি, অধ্যাদেশ, আদেশ, ও নিয়ম-নীতি অনুসরণ করা হয়, সে বিষয়ে জ্ঞানার্জন করবেন এবং সমৃদ্ধ হবেন। প্রশিক্ষনে অংশগ্রহণকারী কর্মকর্তাগণ তাঁদের অর্জিত জ্ঞান নিজ নিজ কর্মক্ষেত্রে আর্থিক ব্যবস্থাপনা খাতে শৃঙ্খলা বজায় রাখতে পেশাদারিত্ব ও স্বচ্ছতার সাথে প্রয়োগ করলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক, শিক্ষা ও গবেষণা কার্যক্রম সাবলীল থাকবে বলে উপ-উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রবের সভাপতিত্বে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো: রেজাউল করিম হাওলাদার। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিসের কর্মকর্তাগণ অংশগ্রহন করেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- Digital Skills for Students শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সার্টিফিকেট প্রদান ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
- `Revisiting The July Uprising 2024: Documenting Memories Through an Oral History Archive’ শীর্ষক গবেষণা সেমিনার অনুষ্ঠিত
- Final Research Findings and Impacts of the World Bank Funded Resesrch Projects শীর্ষক ৩ দিনব্যাপী কর্মশালা শুরু
- উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম-এর যোগদান
- উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম-এর যোগদান
- জাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লেইসেস্টার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- জাবি উপাচার্য ও জাকসুর নেতৃবৃন্দের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
- Meet The Ambassador-Talking Diplomacy for Cooperation শীর্ষক আলোচনা অনুষ্ঠান
- AI Tools and Intelligent Workflows for Modern Research শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন