Final Research Findings and Impacts of the World Bank Funded Resesrch Projects শীর্ষক ৩ দিনব্যাপী কর্মশালা শুরু
Jun 10, 2026
Jun 10, 2026
প্রেস বিজ্ঞপ্তি
Final Research Findings and Impacts of the World Bank Funded Resesrch Projects শীর্ষক ৩ দিনব্যাপী কর্মশালা শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১০ জুন ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ৩ দিনব্যাপী Final Research Findings and Impacts of the World Bank Funded Resesrch Projects শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনন্য প্রাকৃতিক পরিবেশ বা ইকোসিস্টেম রক্ষা করা কেবল আমাদের বিশ্ববিদ্যালয়ের নয়, বরং পুরো দেশের দায়িত্ব| বর্তমানে আমাদের অন্যতম সীমাবদ্ধতা হলো বর্জ্য ব্যবস্থাপনা ও ইটিপি সিস্টেমের অভাব, যার ফলে পয়োনিষ্কাশন লাইনগুলো সরাসরি জলাশয়ে গিয়ে মিশছে, যা আমাদের শিক্ষার্থী এবং জীববৈচিত্রের স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তাদের গবেষণার পরিধিতে বর্জ্য ব্যবস্থাপনা, ইটিপি এবং অটোমেশনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান| তিনি বলেন, গবেষণার মানের ক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শতভাগ সততা ও স্বচ্ছতা বজায় রাখছে। সরকার এবং বিশেষ করে আইসিটি বিভাগ আমাদের এই সংকটগুলো নিরসনে এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় অর্থায়ন ও সহযোগিতা নিয়ে এগিয়ে আসবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টারের (আরআইসি) আয়োজনে আজ সকাল দশটায় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালা উদ্বোধন করেন| কর্মশালার সভাপতিত্ব করেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এ.টি.এম. জিয়াউল ইসলাম| স্বাগত বক্তব্য দেন রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টারের (আরআইসি) প্রধান সমন্বয়ক ও ফার্মেসী বিভাগের অধ্যাপক মাসুম শাহরিয়ার। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, আরআইসি’র অর্ন্তভুক্ত সাব-প্রজেক্ট কমিটির ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
Recent Press Releases
- `Revisiting The July Uprising 2024: Documenting Memories Through an Oral History Archive’ শীর্ষক গবেষণা সেমিনার অনুষ্ঠিত
- Final Research Findings and Impacts of the World Bank Funded Resesrch Projects শীর্ষক ৩ দিনব্যাপী কর্মশালা শুরু
- উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম-এর যোগদান
- উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম-এর যোগদান
- জাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লেইসেস্টার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- জাবি উপাচার্য ও জাকসুর নেতৃবৃন্দের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
- Meet The Ambassador-Talking Diplomacy for Cooperation শীর্ষক আলোচনা অনুষ্ঠান
- AI Tools and Intelligent Workflows for Modern Research শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- ক্যাম্পাসের অভ্যন্তরে বহিরাগত দুষ্কৃতিকারী কর্তৃক টেনে-হিচড়ে অন্ধকার স্থানে নিয়ে ধর্ষণ ও প্রাণনাশের চেষ্টার ঘটনা পরবর্তী বিশ্ববিদ্যালয় প্রশাসন দুষ্কৃতিকারীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নানাবিধ পদক্ষেপ গ্রহণ