May 18, 2026
প্রেস বিজ্ঞপ্তি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন ॥
শহীদ সালাম-বরকত হল এবং বেগম সুফিয়া কামাল হল চ্যাম্পিয়ন ॥
দ্রুততম মানব সুজন ইসলাম এবং দ্রুততম মানবী জোহরা ইকবাল মিম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৮ মে ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ সম্পন্ন হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব। ৪৯তম কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহ্বায়ক ও প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক ড. আবেদা সুলতানা সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, বিভাগীয় সভাপতি, জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু, জিএস মো. মাজহারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. মাহামুদুল হাসান কিরন, শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কমর্চারী ও অন্যান্য সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় ছাত্র হলের মধ্যে শহীদ সালাম-বরকত হল ৫৩ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন ও আলবেরুনী হল ৪৫ পয়েন্ট পেয়ে রানার আপ, ছাত্রী হলের মধ্যে বেগম সুফিয়া কামাল হল ৩৪ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন এবং রোকেয়া হল ২৫ পয়েন্ট অর্জন করে রানার আপ হয়েছে। ছাত্রদের মধ্যে ব্যাক্তিগত চ্যাম্পিয়ন হয়েছেন আল বেরুনী হলের মো. নূর উদ্দিন সজল ও রানার আপ হয়েছেন শহীদ সালাম বরকত হলের মো. রাসেল মাহমুদ| ছাত্রীদের মধ্যে ব্যাক্তিগত চ্যাম্পিয়ন রোকেয়া হলের জোহরা ইকবাল মিম ও রানার আপ হয়েছেন বেগম সুফিয়া কামাল হলের পূজা রানী| দ্রুততম মানব হয়েছেন মওলানা ভাসানী হলের সুজন ইসলাম এবং রোকেয়া হলের জোহরা ইকবাল মিম দ্রুততম মানবী হন। প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- `Revisiting The July Uprising 2024: Documenting Memories Through an Oral History Archive’ শীর্ষক গবেষণা সেমিনার অনুষ্ঠিত
- Final Research Findings and Impacts of the World Bank Funded Resesrch Projects শীর্ষক ৩ দিনব্যাপী কর্মশালা শুরু
- উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম-এর যোগদান
- উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম-এর যোগদান
- জাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লেইসেস্টার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- জাবি উপাচার্য ও জাকসুর নেতৃবৃন্দের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
- Meet The Ambassador-Talking Diplomacy for Cooperation শীর্ষক আলোচনা অনুষ্ঠান
- AI Tools and Intelligent Workflows for Modern Research শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- ক্যাম্পাসের অভ্যন্তরে বহিরাগত দুষ্কৃতিকারী কর্তৃক টেনে-হিচড়ে অন্ধকার স্থানে নিয়ে ধর্ষণ ও প্রাণনাশের চেষ্টার ঘটনা পরবর্তী বিশ্ববিদ্যালয় প্রশাসন দুষ্কৃতিকারীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নানাবিধ পদক্ষেপ গ্রহণ