Nov 19, 2025
প্রেস বিজ্ঞপ্তি (অভিনন্দন বার্তা)
এশিয়া কাপ বাছাই পর্বে বাংলাদেশের জয় \ জাবি উপাচার্যের অভিনন্দন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৯ নভেম্বর ২০২৫
এশিয়া কাপ বাছাই পর্বে বাংলাদেশ ১-০ গোলে ভারতকে পরাজিত করায় অভিনন্দন জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। গতকাল ঢাকায় জাতীয় স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
উপাচার্য তাঁর অভিনন্দন বার্তায় বলেন, ভারত শক্তিশালী দল। দীর্ঘ ২২ বছর পরে ভারতের বিরুদ্ধে এই জয় বাংলাদেশের ফুটল নিয়ে আমাদের আশান্বিত করছে। উপাচার্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। তিনি জাতীয় ফুটবল দলের অব্যাহত সাফল্য কামনা করেন।
এদিকে, এ জয়ে বাংলাদেশ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও কেন্দ্রীয় স্পোর্টস কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান। তিনি বলেন, এই জয়ে বাংলাদেশ দল আরো উজ্জীবিত হবে।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- Geospatial Data Analysis and Management (Basic) শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
- নারী কাবাডি বিশ্বকাপ ২০২৫-এ বাংলাদেশ দলের ফিটনেস কোচ জাবি শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক সুজিত কুমার ব্যানার্জীকে উপাচার্যের অভিনন্দন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জাবি উপাচার্যের অভিনন্দন
- পিআরএলে যাওয়া কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান অফিসার সমিতির
- জাকসু নির্বাচন নিয়ে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের মন্তব্যের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- Institutionalizing Innovation, Technology Transfer and IP Protection: Role of Stakeholders at Jahangirnagar University শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ২০২৪ সালের ১৪, ১৫ ও ১৭ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের চলমান বিচার কার্যক্রমের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান
- জাবি উপাচার্যের সঙ্গে জাপানের জিসি মেডিক্যাল ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ