Nov 25, 2025
প্রেস বিজ্ঞপ্তি
১ম বর্ষের শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান অনুষ্ঠিত \
মেধা চর্চার পাশাপাশি, নৈতিকভাবে আলোকিত মানুষ হতে হবে
- উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৫ নভেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ১ম বর্ষের শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে আজ সকাল দশটায় অনুষ্ঠিত এ প্রবেশিকা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয়েছো তোমরা মেধাবী মানুষ। তোমাদের মেধা চর্চার পাশাপাশি, নৈতিকভাবে আলোকিত হতে হবে। এই বিশ্ববিদ্যালয় থেকে আমরা নৈতিকভাবে আলোকিত মানুষ গড়তে চাই। তিনি বলেন, আমাদের ছাত্র-জনতা তাদের জীবন দিয়ে দেশের অন্যায়ের বিরুদ্ধে দাড়িয়েছে এবং তারা দেখিয়েছে যে- তারা স্বপ্নের বাংলাদেশ গড়তে চায়। উপাচার্য আরও বলেন, আজ থেকে তোমাদের নতুন অধ্যায় শুরু হলো। এই অধ্যায়ের সফল সমাপ্তি তোমাকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়। এই বিশ্ববিদ্যালয়ে তোমাদের সকলের জন্য রয়েছে অপার সম্ভাবনার হাতছানি। তোমরা উন্মোচন করবে নতুন দিগন্ত, যেখানে তোমরা শিক্ষা, গবেষণা ও সৃজনশীলতার মাধ্যমে আত্মউন্নয়ন করবে। পাশাপাশি তোমরা সকলে মিলে মানবিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ এবং নৈতিকতার চেতনাও অর্জন করবে। আমাদের এই বিশ্ববিদ্যালয় অঙ্গনে উচ্চশিক্ষার সবটুকু আয়োজন তোমাদের জন্য সুনিশ্চিত করা হবে। এখানে তোমার আত্ম-উন্নয়নের অবারিত সুযোগ রয়েছে। সকল সম্ভাবনা ও সুযোগ কাজে লাগানোর জন্য বিশ্ববিদ্যালয় এক বিরাট মঞ্চ। এই মঞ্চের কুশীলব হিসেবে এর যথোপযুক্ত ব্যবহার করে নিজেকে দেশের যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পারো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব। স্বাগত বক্তব্য রাখেন ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জাকির হোসেন। প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা বিধি তুলে ধরেন এবং যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ কমিটি’র সভাপতি নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মির্জা তাসলিমা সুলতানা সংশ্লিষ্ট বিষয়ে তাঁর বক্তব্য তুলে ধরেন। অনুষ্ঠানে জাকসু সভাপতি আব্দুর রশিদ জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আল হাসান এবং দুইজন নবাগত শিক্ষার্থী তাঁদের বক্তব্য রাখেন। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের পাঠ দানের জন্য ডিন এবং ইনস্টিটিউটের পরিচালকদের নিকট উপস্থাপন করেন এবং সংশ্লিষ্ট ডিন এবং পরিচালক পাঠ দানের জন্য শিক্ষার্থীদের বরণ করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জামাল উদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের অতিরিক্ত পরিচালক আমিনা ইসলাম।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- Digital Skills for Students শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সার্টিফিকেট প্রদান ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
- `Revisiting The July Uprising 2024: Documenting Memories Through an Oral History Archive’ শীর্ষক গবেষণা সেমিনার অনুষ্ঠিত
- Final Research Findings and Impacts of the World Bank Funded Resesrch Projects শীর্ষক ৩ দিনব্যাপী কর্মশালা শুরু
- উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম-এর যোগদান
- উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম-এর যোগদান
- জাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লেইসেস্টার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- জাবি উপাচার্য ও জাকসুর নেতৃবৃন্দের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
- Meet The Ambassador-Talking Diplomacy for Cooperation শীর্ষক আলোচনা অনুষ্ঠান
- AI Tools and Intelligent Workflows for Modern Research শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন