Apr 27, 2026
প্রেস বিজ্ঞপ্তি
Geospatial Data Analysis and Management (Basic and Intermediate) শীর্ষক ১৭ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৭ এপ্রিল ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং এন্ড জিআইএস-এর আয়োজনে এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের এনহান্সিং ডিজিটাল গভর্নমেন্ট এন্ড ইকোনমি (ইডিজিই) প্রকল্প ও ইএসআরআই বাংলাদেশের সহযোগিতায় ১৭ দিনব্যাপী Geospatial Data Analysis and Management (Basic and Intermediate) শীর্ষক তৃতীয় ও চতুর্থ ব্যাচের ১৭ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান আজ সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, অনলাইনের বিভিন্ন রিসোর্স এবং ডাটা এ্যানালাইসিস ভালোভাবে শেখার জন্য ডিজিটাল লার্নিং প্লাটফর্ম বা প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। ডিজিটাল লার্নিং প্লাটফর্মগুলো সকলের শেখার সুযোগ করে দেওয়ার মধ্য দিয়ে আমাদের সমাজে বৈষম্য কমে আসছে। তিনি বলেন, জিআইএস এবং রিমোট সেন্সিংয়ের মতো প্রযুক্তিতে প্রশিক্ষিতরা কেবল তাদের ব্যক্তিগত ক্যারিয়ারের উন্নয়ন করছেন না, বরং তারা এসব প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে সমাজ ও দেশের অগ্রযাত্রায় সর্বজনীনভাবে বড় অবদান রাখছেন। উপাচার্য বলেন, বর্তমান এআই প্রযুক্তির যুগে এর নৈতিক ব্যবহার নিশ্চিত করাও আমাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ।
ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং এন্ড জিআইএস-এর পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির অধ্যাপক ড. এম. মেসবাহউদ্দিন সরকার, সেন্টার ফর এনভাইরোনমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস-এর এক্সিকিউটিভ ডিরেক্টর (ভারপ্রাপ্ত) মো. মোতালেব হোসাইন সরকার, ইএসআরআই বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ আব্দুল হাদি, প্রশিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪০জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- Final Research Findings and Impacts of the World Bank Funded Resesrch Projects শীর্ষক ৩ দিনব্যাপী কর্মশালা শুরু
- উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম-এর যোগদান
- উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম-এর যোগদান
- জাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লেইসেস্টার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- জাবি উপাচার্য ও জাকসুর নেতৃবৃন্দের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
- Meet The Ambassador-Talking Diplomacy for Cooperation শীর্ষক আলোচনা অনুষ্ঠান
- AI Tools and Intelligent Workflows for Modern Research শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- ক্যাম্পাসের অভ্যন্তরে বহিরাগত দুষ্কৃতিকারী কর্তৃক টেনে-হিচড়ে অন্ধকার স্থানে নিয়ে ধর্ষণ ও প্রাণনাশের চেষ্টার ঘটনা পরবর্তী বিশ্ববিদ্যালয় প্রশাসন দুষ্কৃতিকারীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নানাবিধ পদক্ষেপ গ্রহণ
- জাবি জলাশয়ে ৪১২ কেজি মাছের পোনা অবমুক্তকরণ