May 07, 2026
প্রেস বিজ্ঞপ্তি
‘অন্তর্নিহিত মূল্য তারই থাকে যা সমূল্যে মূল্যবান’
স্বাধীনতা পদক প্রাপ্তিতে জাবিতে মুকিত মজুমদার বাবুকে সংবর্ধনা অনুষ্ঠানে জাবি উপাচার্য
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০৭ মে ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, ‘নীতিবিদ্যার ভাষায় প্রকৃতিকে খুব গুরুত্বের সাথে দেখা হয়। কারণ অন্তর্নিহিত মূল্য তারই থাকে যা সমূল্যে মূল্যবান, অন্যের কারণে নয় বা অন্যের ব্যবহার উপযোগিতার জন্য নয়| প্রকৃতিরও অন্তর্নিহিত মূল্যে আছে’। স্বাধীনতা পদক প্রাপ্তিতে বিশিষ্ট মুক্তিযোদ্ধা, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং ইমপ্রেস গ্রুপের অন্যতম পরিচালক মুকিত মজুমদার বাবুকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে উপাচার্য এসব কথা বলেন। উপাচার্য বলেন, গাছের যেমন স্বার্থ থাকে, তেমনি এই বাস্তুসংস্থানে যা কিছু আছে সবারই স্বার্থ আছে এবং তারাও নানাভাবে তা প্রকাশ করে। আজ সকাল বারোটায় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে প্রকৃতি সংরক্ষণ উদ্যোগ এবং প্রজাপতি পার্ক ও গবেষণা কেন্দ্রের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানে উপাচার্য তাঁর বক্তব্যে মুকিত মজুমদার বাবুকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার পথচলায় অন্যদেরকে কতটা সম্পৃক্ত করতে পেরেছেন, প্রভাবিত করতে পেরেছেন তার ওপর নির্ভর করে আপনি আসলে কি সম্মান অর্জন করেছেন’। উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন, মুকিত মজুমদার বাবু’র কাছ থেকে অনুপ্রাণিত হয়ে একদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকেও কেউ প্রকৃতি সংরক্ষণে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্মাননা পাবেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মো. মাফরুহী সাত্তার, ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মানছুরুল হক, অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুল হাসান খান, পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি ও প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- Digital Skills for Students শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সার্টিফিকেট প্রদান ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
- `Revisiting The July Uprising 2024: Documenting Memories Through an Oral History Archive’ শীর্ষক গবেষণা সেমিনার অনুষ্ঠিত
- Final Research Findings and Impacts of the World Bank Funded Resesrch Projects শীর্ষক ৩ দিনব্যাপী কর্মশালা শুরু
- উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম-এর যোগদান
- উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম-এর যোগদান
- জাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লেইসেস্টার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- জাবি উপাচার্য ও জাকসুর নেতৃবৃন্দের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
- Meet The Ambassador-Talking Diplomacy for Cooperation শীর্ষক আলোচনা অনুষ্ঠান
- AI Tools and Intelligent Workflows for Modern Research শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন